ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক আদায়-কাঁচকলায়। সেই সম্পর্কে ফের বাড়ল উত্তেজনা। এবার জলসীমায় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে পাকিস্তান। আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে  পাকিস্তানি নৌসেনার বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গেই তলব করা হয়েছে ইসলামাবাদের শীর্ষ রাষ্ট্রদূতকে।  

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। জানা গিয়েছে, উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় যুদ্ধজাহাজটির সঙ্গে দ্রুত গতিতে আসা একটি পাকিস্তানি নৌযানের সংঘর্ষ হয়। পাক নৌসেনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক উল্লেখ করেছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটির আচরণ ১৯৯১ সালের এপ্রিলে স্বাক্ষরিত ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক মহড়া, কৌশল এবং সেনাদের গতিবিধি সংক্রান্ত অগ্রিম বিজ্ঞপ্তি চুক্তির ১০ নং অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই চুক্তিতে দুই দেশের মধ্যে আগাম তথ্য আদানপ্রদানের বিষয়টি রয়েছে।   

আরও পড়ুন: ‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের? 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য সকল সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং উভয় পক্ষের মধ্যে সম্পাদিত প্রাসঙ্গিক চুক্তির বিধানগুলো মেনে চলার প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে পৌঁছে দিতে পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পরামর্শ দেওয়া হয়েছে।’  গত বছর অপারেশন সিঁদুরের পর ফের দুই দেশের মধ্যে উত্তাপ ছড়িয়েছে।  

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?