‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ থেকেই নিজের ইনস্টাগ্রামে নিজের চোখের ক্ষতচিহ্নের ছবি পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ছবিতে ‘বাঁ’ চোখের ঠিক নিচে স্পষ্ট ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। জুম করে তোলা সেই ছবির সঙ্গে ইংরেজিতে একটি বার্তাও দিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার মুখের এই দাগ প্রমাণ করে আমি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলছে, লড়াইয়ে আমি হার মানিনি। আমি এগিয়ে যেতে প্রস্তুত, অনেক কিছু করা এখনও বাকি।’ সরাসরি কোনও রাজনৈতিক ব্যক্তি বা ঘটনার নাম না করলেও, পোস্টটি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। 

চোখের চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিষেক। এর আগে তার বাঁ চোখে একাধিক অস্ত্রপচার হয়েছে। ২০১৬ সালের একটি গাড়ি দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে। আমেরিকার জনস হপকিন্স হাসপাতালেও এর আগে তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে চোখের ছবি পোস্ট করার বিষয়টিকে অনেকে তাঁর বর্তমান চিকিৎসার পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পোস্টের ভাষায় ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি রাজনৈতিক বার্তার ইঙ্গিতও থাকতে পারে। তবে অভিষেক নিজে পোস্টে কোনও নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার উল্লেখ করেননি।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ফলে তাঁর ছবির সঙ্গে দেওয়া বার্তার আসল রাজনৈতিক তাৎপর্য কী, তা নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত ভাবে এই বার্তা কোনও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ নয়। আপাতত নজর রয়েছে, চিকিৎসা শেষে কলকাতায় ফিরে অভিষেক রাজনৈতিক কর্মসূচিতে কীভাবে সক্রিয় হন এবং পরবর্তী সময়ে এ নিয়ে তিনি নিজে কোনও ব্যাখ্যা দেন কি না।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ