অবনীতের প্রেমে পাগল! আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, গ্রেফতার পাক অনুপ্রবেশকারী

সেনা কর্মকর্তারা জানা গিয়েছে, অনুপ্রবেশকারীর নাম সিরাজ খান, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোধার বাসিন্দা। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২ জঙ্গি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষে জখম হয়েছেন ৩ জওয়ানও। যাদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে গতকাল রবিবার রাতে জম্মুর RS পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF)। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন সেনা কর্মকর্তারা জানা গিয়েছে, অনুপ্রবেশকারীর নাম সিরাজ খান, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোধার বাসিন্দা। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তবে প্রাথমিক তদন্ত এবং বিএসএফের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পাকিস্তানি বাসিন্দা সিরাজ খান পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে দেখা করতে মুলত ভারতে এসেছিলেন। তবে, বিএসএফ এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯.২০ মিনিটে অক্ট্রয় পোস্টে মোতায়েন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সিরাজকে প্রথম দেখতে পান। এরপর সীমান্ত বেড়ার কাছে তাঁকে গ্রেফতার করা হয়। অফিসার জানিয়েছেন, সিরাজের কাছ থেকে কিছু পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের বিষয়ে বিএসএফের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে যে, ৭ সেপ্টেম্বর, রাত ৯:১০ মিনিটে, বিএসএফ সদস্যরা একটি সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। যেখানে একজন পাকিস্তানি নাগরিক আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে জম্মুর সুচেতগড় তহসিলে সীমান্তে ঢুকে পড়েন। সতর্ক সৈন্যরা তৎক্ষণাৎ তাঁকে ধরে ফেলেন। কিন্তু সে কোনও কর্ণপাত করেনি। বিপদ বুঝতে পেরে বিএসএফ সৈন্যরা তার উপর গুলি চালায়। তারপর তাকে বিএসএফ হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে সিরাজ খান বলে পরিচয় দেন। এবং জানান যে, বলিউড-পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে দেখা করতে তিনি ভারতে এসেছেন।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ