মন্দির দর্শন সেরে ৯০০ সিঁড়ি দিয়ে নামছিলেন, হঠাৎই পড়ে গিয়ে মৃত্যু ২৫ বছরের যুবকের

তাঁদের বাড়ির ছেলে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে ঠাকুর দর্শন করে সিঁড়ি দিয়ে নামছিলেন, কিন্তু আচমকাই সিঁড়ি দিয়ে নামতে নামতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৫ বছরের যুবক। অনুমান, সিঁড়ি দিয়ে নামতে নামতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন যুবকটি, সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের পালঘর জেলার তালাসারির একটি মন্দিরে। পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁদের বাড়ির ছেলে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার দিন ২৫ বছর বয়সী মিলন ডোমব্রে সপরিবারে মহারাষ্ট্রের পালঘর জেলার তালসারির মহালক্ষ্মী মন্দিরে গিয়ে ছিলেন। মন্দির দর্শনের জন্যে প্রায় ৯০০ টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল মিলন ডোমব্রেকে। পরিবারও ছিলেন তাঁর সঙ্গে। কিন্তু দর্শন শেষে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই নিচে পড়ে যান মিলন ডোমব্রে। তখনই তাঁর পরিবারের লোকজন তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মিলনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন নিহতের স্বজনরা।

তবে কাশা গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার হেমন্ত বেহরে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই, মিলনের মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে মিলনের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, মহালক্ষ্মী মন্দির তালাসারিতে অবস্থিত। এটি ওই এলাকার একটি প্রধান ধর্মীয় স্থান। মঙ্গল, শুক্র ও সাপ্তাহিক ছুটির দিনে এই মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় থাকে। ভক্তদের দর্শন পেতে ৯০০ টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এদিন এই ৯০০ সিঁড়ি দিয়ে নামতে গিয়েই আচমকা নিচে পড়ে যান মিলন। স্থানীয় প্রশাসন বিষয়টি এখন তদন্ত শুরু করেছে এবং পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি