কেউ পেলেন ৫০, কারও জুটল ৫০০ ভোট, পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়লেন জনপ্রিয় ইউটিউবাররা

ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভক্ত থাকতেও বাস্তবের লড়াইতে জিরো ইউটিউবাররা। হ্যাঁ, উত্তরাখণ্ড পঞ্চায়েতে গ্রাম প্রধান নির্বাচনের ফলাফলের দৃশ্যপট অনেকটা এমনই ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে বোধহয় বাস্তব! ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভক্ত থাকতেও বাস্তবের লড়াইতে জিরো ইউটিউবাররা। হ্যাঁ, উত্তরাখণ্ড পঞ্চায়েতে গ্রাম প্রধান নির্বাচনের ফলাফলের দৃশ্যপট অনেকটা এমনই ছিল। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাঁরা। ভেবেছিলেন হয়তো ভালোবাসা থেকেই মানুষ তাঁদের ভোট দেবেন, জয় যুক্ত হবেন তাঁরা। কিন্তু বাস্তব যে আরও কঠিন। নির্বাচনের ফলাফলে কারও জুটল মাত্র ৫০ টি ভোট, আবার কেউ ২৬৯ ভোট পেয়েই সন্তুষ্ট থাকলেন। একেবারে বোল্ড আউট হলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার রা। জুটল শুধুই হতাশা।

কানালিছিনা ব্লকের ডুংরি গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান পদের প্রার্থী হয়েছিলেন দীপ্তি বিষ্ট। ইউটিউবে তাঁর ১.৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। ফেসবুকে এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। কিন্তু যখন ব্যালট বাক্স খোলা হযল, তখন সমস্ত ডিজিটাল গ্ল্যামার ভেঙে গেল তাঁর। দেখলেন মাত্র ৫৫ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ রাধিকা দেবী ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রুদ্রপ্রয়াগের ঘিমটোলি গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপা নেগি। তার ইউটিউব চ্যানেলে ১.২৮ লক্ষ সাবস্ক্রাইবার এবং সোশ্যাল মিডিয়ায় তার শক্তিশালী উপস্থিতি রয়েছে। কিন্তু নির্বাচনে মাত্র ২৬৯ ভোট পেয়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হল। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী কবিতা তাঁকে ৪৮০ ভোটে পরাজিত করেছিলেন।

পরাজয়ের পর, দীপা একটি আবেগঘন ভিডিও শেয়ার করে বলেছিলেন, “আমি হেরেছি কিন্তু আত্মসম্মান হারাইনি। আমার সঙ্গে খুব অন্যায় আচরণ করা হয়েছিল। এমনকি আমার স্বামী এবং সন্তানদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল।” দীপা আরও জানান যে আগে রাজনীতিতে তার কোনও আগ্রহ ছিল না, কিন্তু যখন তিনি দেখলেন যে আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত, এবং তিনি গ্রামে কাজ করতে পারেন, তখন তিনি মাঠে নেমেছিলেন। এদিকে হলদোয়ানির বাছিনগর গ্রাম পঞ্চায়েত থেকেও ভীম সিংহ নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইউটিউবে তার ২১,০০০ সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে ২৪,০০০ ফলোয়ার রয়েছে। কিন্তু তিনি মাত্র ৯৫৫ ভোট পেয়েছেন, যেখানে বিজয়ী হরেন্দ্র সিংহ পেয়েছেন ১,৫৩৪ ভোট। আসলে এতেই হয়তো স্পষ্ট, পাবলিক ব্লগার ইউটিউবারদের কন্টেন্ট দেখতেই পছন্দ করেন, তাঁরা নির্বাচনে জয়ী হয়ে পাবলিকদের জন্যে কিছু করবেন তা আশা করেনা কেউই।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক