‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নেটা নাগরিকদের সমালোচনায় লাগাতার বিদ্ধ হয়ে অবশেষে ‘আরশোলাদের’ আন্দোলন নিয়ে মুখ খুললেন ‘ভাইজান’ সলমান খান। বুধবার (২২ জুলাই) সমাজমাধ্যমে এক পোস্টে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করার পাশাপাশি চলতি আন্দোলনের রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন। দিল্লি পুলিশের ‘বর্বর’ হামলায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

গত ২৮ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। ইতিমধ্যেই প্রকাশ রাজ, শাবানা আজমি, হৃত্বিক রোশন, রীতেশ দেশমুখ, অতুল কুলকার্নি, দিয়া মির্জা, অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিনহা সহ একাধিক বলিউড তারকা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সলমান খানের মতো বিজেপিপন্থী বলিউড তারকারা নীরবই ছিলেন। কংগ্রেস জমানায় পান থেকে চুন খসলে সমাজমাধ্যমে সরব বলি তারকারা কেন এখন নীরব সেই প্রশ্ন তুলে নিন্দায় সরব হয়েছেন নেটা নাগরিকরা।

লাগাতার সমালোচনায় বিদ্ধ হয়ে এদিন সমাজমাধ্যমে ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে মুখ খুলেছেন সলমান খান। নিজের ছাত্র জীবনের এক সাদা-কালো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘পড়ুয়াদের আন্দোলনটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। এটি যে শেষ পর্যন্ত সহিংস রূপ নিল, তা সত্যিই দুঃখজনক। যারা আহত হয়েছেন, সেই শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের দেশের শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের অভিভাবকরাও তাদের পাশে দাঁড়িয়েছেন। তারা যে দৃঢ় অবস্থান নিয়েছে, তার আমি সত্যিই প্রশংসা করি। কঠোর পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এই আন্দোলন বা প্রতিবাদই সঠিক পথ। শিক্ষার্থীরা সত্যিই সাহসী ও অদম্য। শিক্ষার প্রতি এমন একাগ্রতা ও উদ্দীপনা নিয়ে এগিয়ে চলা এই প্রজন্ম নিশ্চয়ই ভারতকে গর্বিত করবে।’

তিনি আরও লিখেছেন, ‘আন্দোলনের বিষয়টি মূলত শিক্ষার্থীদের। এটিকে কোনও ভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব একান্তভাবেই আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা প্রদান করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’

 

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের