ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আশঙ্কাই সত্যি হল। ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে জোর ধাক্কা খেল কংগ্রেস। ক্রস ভোটিংয়ের কারণে হেরে গেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজনৈতিক উপদেষ্টা প্রণব ঝা। তাঁকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি তথা এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী শিল্পপতি পরিমল নাথাওয়ানি। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয় আদিবাসী অধ্যুষিত রাজ্যে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিল।

ঝাড়খণ্ডে রাজ্যসভার দুই আসনে এদিন ভোট নেওয়া হয়। রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেনের মৃত্যুর ফলে তাঁর আসনটি শূন্য হয়েছিল। আর অন্য আসনটি শূন্য হয়েছিল বিজেপি সমর্থিত শিল্পপতি পরিমল নাথাওয়ানির মেয়াদ সম্পূর্ণ হওয়ায়। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। তার মধ্যে ৫৬ জন বিধায়ক ‘ইন্ডিয়া’ জোটের এবং ২৪ জন এনডিএ জোটের। বাকিজন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক মোর্চার। রাজ্যসভার নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে দাঁড় করানো হয়েছিল বৈদ্যনাথ রামকে। আর কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজনৈতিক উপদেষ্টা প্রণব ঝা। কংগ্রেস প্রার্থী যাতে জয়ী হতে না পারেন, তার জন্য নির্দল প্রার্থী পরিমল নাথাওয়ানিকে সমর্থন জানান বিজেপি তথা এনডিএ জোটের বিধায়ক। দুই আসনে তিন জন প্রার্থী থাকায় জয়ের জন্য ২৮টি প্রথম পছন্দের ভোটের দরকার ছিল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৩৪ জন বিধায়ক থাকায়, তাদের প্রার্থী বৈদ্যনাথ রামের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না।

তবে কংগ্রেস প্রার্থী প্রণব ঝা’র জয়ের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা ছিল না। কেননা, কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৬। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৬ ভোটের পাশাপাশি আরজেডির চার ও সিপিআইএমএলের ২ বিধায়কের সমর্থনে জয়ের অঙ্ক কষেছিলেন তিনি। তবে কংগ্রেসের বাড়া ভাতে ছাই ফেলতে ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন বিধায়ককে ভাঙিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট জোগাড়ে নেমে পড়েছিলেন নির্দল প্রার্থী। ফলে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় শঙ্কিত ছিল কংগ্রেস শিবির।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত ঝাড়খণ্ডের দুই রাজ্যসভা আসনের জন্য ভোট নেওয়া হয়। প্রত্যেক বিধায়কই ভোটদান করেন। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনার কাজ। তাতে তিনটি ভোট বাতিল হয়।  ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী পেয়েছেন ৩০টি ভোট। নির্দল প্রার্থী পরিমল নাথাওয়ানি পেয়েছেন ২৮ বিধায়কের ভোট। আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২০টি ভোট। আর অঙ্কেই স্পষ্ট ইন্ডিয়া জোটের ছয় বিধায়ক ক্রস ভোটিং করেছেন। ওই ছয় বিধায়ক কে-কে তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী