সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৪ ডিসেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে মোট ১৯ দিন চলবে অধিবেশন। তবে সভা বসবে ১৫ দিন। শনি ও রবিবার ছুটি থাকায় চার দিন সভার কাজ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভার ভোট গণনা। ভোটের ফল প্রকাশের পরের দিনেই বসছে সংসদ অধিবেশন।

সাধারণত নভেম্বরের মাঝামাঝিই সংসদের শীতকালীন অধিবেশন বসে। কিন্তু এ বছর তাতে ব্যতিক্রম ঘটছে। কেননা, পাঁচ রাজ্যের বিধানসভার ভোট চলছে। ওই বিধানসভার ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যাস্ত। পাশাপাশি বিরোধী দলের নেতা-নেত্রীরাও ভোট প্রচারে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে বেড়াচ্ছেন। সেই কারণেই পাঁচ রাজ্যের ভোট পর্ব শেষ হওয়ার পরে অধিবেশন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদের শীতকালীন অধিবেশনে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে আচার সংহিতা চালু সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি বিলও পেশ করতে পারে মোদি সরকার। সংসদের বিশেষ অধিবেশনে ওই বিল পেশ করার কথা ছিল। কিন্তু বিরোধীদের তীব্র আপত্তিতে ওই বিল পেশ করা যায়নি। এছাড়া এদিনই টাকা বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে বহিস্কার করার জন্য লোকসভার অধ্যক্ষকে সুপারিশ করেছে এথিক্স কমিটি। ওই সুপারিশ সভায় পেশ করতে পারেন লোকসভার অধ্যক্ষ। যার ফলে সভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত