‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অভিনেতাদের পর এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিল লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। সাত কোটি টাকা চেয়ে আপ প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণোই গোষ্ঠীর বিরুদ্ধে। কুখ্যাত এই গ্যাংস্টারের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, ৭ কোটি টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়েকে খুন করে দেওয়া হবে। সেই কথা আজ, বৃহস্পতিবার জানিয়েছেন আপ বিধায়ক জার্নাল সিংহ।

তিনি বলেছেন, সম্প্রতি কেজরিওয়ালের কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। এরপরই তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেন। সঙ্গে বলেন, সাত কোটি টাকা দিতে হবে। নইলে খুন করে দেওয়া হবে। তারপরেই ফোনটি কেটে দেয় সে। বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন কেজরিওয়াল। তিনি দেরি না করে মোহালি থানায় সবটা বলেন। মামলাও দায়ের করেন। তদন্ত শুরু হয়েছে। যে মোবাইল নম্বরটি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছিল, সেটির কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশ্বাস, খুব শীঘ্রই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি, তাঁর ও পরিবারের সদস্যদের অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিতে চলেছেন আপ প্রধান। এমনটাই সূত্রের খবর। 

আরও পডুন: পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

বিগত কয়েকদিনে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতী এইভাবে দেশের প্রভাবশালী ব্যক্তিদের ফোন করে হুমকি দিচ্ছেন। টাকাও চাইতে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই অভিনেতা তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা-দেরও এইভাবে হুমকি দিয়ে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বেঙ্গালুরুর এক তথ্য প্রযুক্তি কর্মী। কেজরিওয়ালের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে কিনা খতিয়ে দেখছে মোহালি থানার পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী