পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই কি তবে ভক্ষকের ভূমিকায়! ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানির বিরুদ্ধে এ বার কড়া পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। আইবি-তে কর্মরত থাকার সুবাদে পুলিশের গোপন অভিযানের আগাম খবর বিধায়কের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ। সেই অভিযোগ সামনে আসতেই প্রশাসনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি)-তে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে বিভিন্ন থানার পুলিশি গতিবিধি এবং গোপন অভিযানের আগাম খবর তাঁর কাছে পৌঁছত বলে অভিযোগ। তদন্তকারীদের অনুমান, সেই তথ্যই তিনি পাচার করতেন পরেশরাম দাসের কাছে। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা বিধায়ককে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিতে সাহায্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বিকাশ সাহানির বিরুদ্ধে শুধু তথ্য পাচারের অভিযোগই নয়, ক্যানিং থানায় মারধরের একটি মামলাও ছিল বলে প্রশাসন সূত্রে খবর। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

উল্লেখ্য, গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন বিকাশ সাহানি। বিমানবন্দর থেকেই দু’জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ারকে। বিকাশকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের এখন মূল লক্ষ্য, পুলিশের গোপন তথ্য কীভাবে বিধায়কের কাছে পৌঁছত এবং এই তথ্য পাচারের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খুঁজে বের করা। প্রশাসনের তরফে বিকাশকে বরখাস্ত করার সিদ্ধান্তে এই মামলায় নতুন মাত্রা যোগ হল।

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২