তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা পেমা খান্ডু। এই নিয়ে তিনি তৃতীয়বার  রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। এদিন ইটানগরের রাজভবনে পেমা খান্ডুকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল কেটি পারনায়েক। মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মন্ত্রী জেপি নাড্ডা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

অরুণাচলের নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হচ্ছেন চৌনা মেইন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিয়ুরাম ওয়াঘে, নিয়াতো দুকাম, গানরিয়েল ডেনওয়াং ওয়াংসু, ওয়াঙ্কি লোয়াং, পাসাং দোরজি সোনা, মামা নাতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেন্টো জিনি এবং ওজিং তাসিং। বলা বাহুল্য ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলে বড় নেতা হিসেবে উঠে এসেছিলেন ৪৪ বছরের পেমা খান্ডু। তারপর থেকে পর পর তিনবার তিনি অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন।

উল্লেখ্য, লোকসভার পাশাপাশি  অরুণাচল প্রদেশের ৬০ টি  বিধানসভা ভোট হয়েছিল। নির্বাচনের আগেই বিধানসভার ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল বিজেপি। এরপর ভোটগ্রহণ হতেই ৫০ আসনের মধ্যে ৩৬টিতেই জিতেছিল পেমার দল। অর্থাৎ বিজেপি পেয়েছিল ৪৬ টি আসন। এনপিপি জেতে ৫টি এবং এনসিপি ৩টি আসনে। এদিকে কংগ্রেস জেতে মাত্র ১টি আসনে। গত বুধবার রবিশংকর প্রসাদ, তরুণ চুগের তত্ত্বাবধানে বিজেপি বিধায়করা পেমা খান্ডুকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল। এরপর বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ।

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং