শিয়রে ‘মহাযুদ্ধ’, মস্কো সফর বাতিল করলেন মোদি

এ আবহে আসন্ন রাশিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী মোদি। আগামী ৯ মে-তে মস্কোতে অনুষ্ঠিত বিজয় কুচকা ওয়াজে যোগ দেবেন না প্রধানমন্ত্রী মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন, এই নৃশংস ঘটনায় গোটা দেশ শোক স্তব্ধ। হামলার পরে দায়ভার স্বীকার করে নিয়েছেন পাক-সন্ত্রাসী সংগঠন লস্করের সদস্যরা। ২২ ঘন্টা দুর্গম পথ পেরিয়ে Ak47, M4 নিয়ে পহেলগাঁও পৌঁছেছিলেন জঙ্গীরা। ঘটনার দিন হিন্দু জেনে জেনে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। যাতে উঠে এসেছে ঘোর সাম্প্রদায়িকতার প্রেক্ষাপট। গোটা দেশ এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্কের ছেদ ঘটিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাশাপাশি ভারত থেকে সমস্ত পাক নাগরিককে বিদায় জানিয়েছে। এছাড়াও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিও তুঙ্গে ভারতের। তাই এই সময় ভারত ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বরা। এ আবহে আসন্ন রাশিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী মোদি। আগামী ৯ মে-তে মস্কোতে অনুষ্ঠিত বিজয় কুচকা ওয়াজে যোগ দেবেন না প্রধানমন্ত্রী মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমি পুতিনের সচিব দিমিত্রি পেসকভ।

তবে প্রধানমন্ত্রী রাশিয়া সফর বাতিলের কারণ জানান নি ভ্লাদিমি পুতিনের সচিব দিমিত্রি পেসকভ। জানা গিয়েছে, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর বর্তমান ভারতের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। তবে ভারত এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানি জানায় নি।

এই মাসের শুরুতে বিদেশমন্ত্রক নিশ্চিত করেছিল যে, আগামী ৯ মে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমি পুতিন মোদিকে বিজয় কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন। এখন জানা যাচ্ছে, মাঝে পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার কারণে মোদি রাশিয়া সফর বাতিল করেছেন। তবে এই উপলক্ষে রাশিয়া যাচ্ছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-সহ অনেক আন্তর্জাতিক নেতারা। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০ তম বার্ষিকী উপলক্ষে ৯ মে বিজয় কুচকাওয়াজ উপলক্ষে রাশিয়ায় যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন জয়লাভ করে এবং ১৯৪৫ সালে জার্মান আত্মসমর্পণ করে। উল্লেখ্য, দিন কয়েক আগে ব্রিটেনের ব্রিকস সম্মেলন বাতিল করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র উপদেষ্টা অজিত ডোভাল।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?