জুলাইয়ের মাঝামাঝি পেশ হতে পারে পূর্ণাঙ্গ বাজেট

Share:

নিজস্ব প্রতিনিধি : জুলাইয়ের মাঝামাঝি পেশ হতে পারে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এই খবর জানা যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বাজেট তৈরির আগে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরই বাজেট তৈরির প্রক্রিয়া শুরু হবে।

আগামী ২৪ জুন থেকে বসছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। লোকসভা অধিবেশনের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ হতে পারে, তা নিয়ে চর্চা শুরু হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ থেকে ২১ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলবে ১৭ জুন পর্যন্ত। এরপরে শুরু হবে জিএসটি কাউন্সিলের বৈঠক। আগামী ২২ জুন জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। জানা যাচ্ছে, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ জুলাই প্রথম অধিবেশন শেষের পর কিছুদিন পরেই ফের অধিবেশন বসবে। তখনই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন নির্মলা সীতারামন।

উল্লেখ্য, এর আগে লোকসভা নির্বাচনের আগে গত ১ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন নির্মলা। জুলাইয়ের মাঝামাঝি যদি নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করেন, তাহলে তিনি ইতিহাস গড়বেন। আগামী জুলাইতে টানা সাত বার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা। এরমধ্যে রয়েছে ছয়টি পূর্ণাঙ্গ বাজেট ও একটি ভোট অন অ্যাকাউন্ট। এর আগে ১৯৫৯ থেকে ১৯৬৪ পর্যন্ত টানা ছয় বার বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। জুলাইতে বাজেট পেশ করলে মোরারজি দেশাইকেও পেরিয়ে যাবেন নির্মলা।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ