Independence Day 2025: দেওয়ালির আগেই উল্লেখযোগ্য হারে কমবে জিএসটি, স্বাধীনতা দিবসেই দেওয়ালির উপহার ঘোষণা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনধি, নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার জানালেন পণ্য ও পরিষেবা কর  অর্থাৎ জিএসটি সংক্রান্ত বেশ কিছু সংস্কার দীপাবলির মধ্যেই করা হবে। দেশবাসীর জন্য আসন্ন দীপাবলির উপহার হবে এটি। সাধারণ মানুষ উল্লেখযোগ্য হারে কর ছাড় পাবেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি উপকৃত হবে।

এদিন লাল কেল্লায় পতাকা উত্তোলনের পর নরেন্দ্র মোদি বলেন, “আমরা রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি। দীপাবলির মধ্যে আমরা পরবর্তী সময়ের জন্য জিএসটি সংস্কার শুরু করব। এটিই হবে নাগরিকদের জন্য দীপাবলির উপহার। সাধারণ মানুষের ক্রয় করা জিনিসপত্রের উপর কর উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমাদের এমএসএমইগুলি ব্যাপকভাবে উপকৃত হবে। নিত্যব্যবহার্য জিনিসপত্র সস্তা হবে, যা আমাদের অর্থনীতিকেও শক্তিশালী করবে।”প্রসঙ্গত, রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত মন্ত্রীদের একটি দল (GoM) ইতিমধ্যেই GST-এর হার ছাঁটাই নিয়ে আলোচনা করছে।

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। পতাকা উত্তোলনের আগে ভারতীয় বিমান বাহিনীর দুটি Mi-17 হেলিকপ্টার লাল কেল্লার উপরে দিয়ে চক্কড় কাটে। হেলিকপ্টার থেকে বর্ষিত হয় ফুল। একটি উড়ে যায় তেরঙ্গা নিয়ে, অন্যটিতে অপারেশন সিঁদুরের ব্যানার ছিল। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা তাঁর প্রতি কথায় ফুটে উঠেছে।

এদিন প্রধানমন্ত্রী বলেছেন, এই ১৫ অগস্টের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেখানেই উঠে এসেছে অপারেশন সিঁদুরেরে প্রসঙ্গ। জওয়ানদের সম্মান জানিয়ে তিনি বলেছেন, অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের সেলাম। শত্রুপক্ষের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়ে সঠিক জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা