ব্যাটেল ফিল্ড ইউক্রেন! জেলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ আবেদনের পরে অবশেষে মিলল সাড়া। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালেই জানা যায় কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির  জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে একাধিকবার জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়ার সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন। দিল্লিতে থাকা ইউক্রেন সরকারের মুখপাত্র যুদ্ধ শুরুর পর থেকেই বারবার ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে প্রধানমন্ত্রী রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের নিস্প্রত্তি ঘটান।এদিকে আজ অর্থাৎ সোমবারই রাশিয়ার সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসতে চলেছে ইউক্রেন। তার ঠিক আগে আগেই জেলেনস্কির সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে সোমবার সকালে এমনটাই জানা গিয়েছে বলে খবর।

 অন্যদিকে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পরপরই টুইটারে একটি টুইট করেছেন জেলেনস্কি। এদিন টুইটারে জেলেনস্কি লেখেন, ‘আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। ইউক্রেন রুশ আগ্রাসন প্রতিহত করার পথ সম্পর্কে তিনি অবহিত। আমাদের ভূমিতে এই মুহূর্তে এক লক্ষেরও রুয়স সেনা হামলা চালাচ্ছে। তাঁদের ছোঁড়া গলাগুলিতে কার্যত ঝাঁঝরা গোটা ইউক্রেন। এমনকি তাঁরা আবাসিক এলাকাতেও গুলি চালাচ্ছে। আর তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছি। একসঙ্গে আক্রমণকারীকে থামানোর অনুরধ জানিয়েছি।’ 

উল্লেখ্য, রাশিয়া, ইউক্রেন সংঘাত প্রসঙ্গে এখনও পর্যন্ত নিরপেক্ষই থেকেছে ভারত। এমনকি এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যে তদন্তের দাবি করেছে জাতিসংঘ, সেই সংক্রান্ত ভোটাভুটিতেও ভূমিকা নেয়নি ভারত। পরপর দুবার জাতিসংঘের এই ভোটাভুটি থেকে বিরত থেকে ভারত। এর জেরে একদিকে যেমন ভারতের রাশিয়াপ্রীতির ছবিটি আরও কিছুটা সুস্পষ্ট হয়েছে, ঠিক তেমনই আন্তর্জাতিক স্তরে আরও কিছুটা কোনঠাসা হয়েছে ইউক্রেন।   

অন্যদিকে ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতিতে ওই দেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার ‘মিশন গঙ্গা’ নামের যে অভিযান চালাচ্ছে, সেই অভিযানও প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।  এই কয়েকদিনে ইউক্রেন থেকে ভারতে প্রায় ১৩ হাজার পড়ুয়াকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আজ অর্থাৎ সোমবারও প্রায় হাজার পড়ুয়া ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে দেশে ফিরছেন। ভারতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ইউক্রেনে গুলিবিদ্ধ, আহত পড়ুয়াকেও। 

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন