‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ।  গত ২০ জুলাই সংসদ অভিযানে নিরীহ পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের ‘বেনজির’ আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ওই আন্দোলন কর্মসূচির আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতেই কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদক্ষেপের পরেই পড়ুয়াদের উদ্দেশে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিও বার্তায়, আজ শুক্রবার প্রশ্নফাঁসের ঘটনায় আরও কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন তিনি।  কী সেই কড়া পদক্ষেপ তা নিয়ে তুমুল আগ্রহ ও জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ১১ টা বেজে ৫২ মিনিটে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে ২ মিনিট ৫৬ সেকেন্ডের এক ভিডিও বার্তা পোস্ট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিও বার্তায় পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি জানি যে প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাই গত আড়াই মাসে এ বিষয়ে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং তারা এখন জেলে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যেন শিক্ষার্থীদের একটি বছরও নষ্ট না হয়। দ্রুত পরীক্ষা আয়োজন করাটা অত্যন্ত জরুরি ছিল। কমপক্ষে ২২ লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনে সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছিল।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের বিষয়ে নির্দেশ দিয়েছিলাম। আজ বিভাগগুলো কঠোর পরিশ্রম করে গভীর রাতে আমাকে এ সংক্রান্ত প্রস্তাব জানিয়েছে। আগামিকাল (শুক্রবার) মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ অনুযায়ী এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। আর সোমবার থেকে যখন সংসদের দ্বিতীয় সপ্তাহের অধিবেশন শুরু হবে, তখন আমরা বিলটি যত দ্রুত সম্ভব পাস করানোর চেষ্টা করব।’

 

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের