ডবল ইঞ্জিন সরকারের পুরসভার পানীয় জলে বিষক্রিয়া, ইন্দোরে ৭ জনের মৃত্যু, অসুস্থ শতাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুরসভার পানীয় জলে বিষক্রিয়ার ঘটনা ঘটল। আর ওই সরবরাহ হওয়া জল পান করে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। ইন্দোরের ভগীরথপুরা এলাকায় এখন আতঙ্কের ছবি ধরা পড়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরে কদিন ধরেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষাক্ত পানীয় জল খেয়েই মৃত্যু হয়েছে তাঁদের। গত কয়েক দিনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসন তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার মেয়র পুষ্যমিত্র ভার্গব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘‌এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আরও চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ ইন্দোরের‌ পুরকমিশনার দিলীপ কুমার যাদব একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে তিনি জানিয়েছেন, ভগীরথপুরায় পুরসভার দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। সেটির উপরে একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। সম্ভবত সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে।

অন্যদিকে এই ঘটনায় এখন চাপে পড়ে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, অসুস্থদের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। ইন্দোরের ভগীরথপুরা এলাকার কাউন্সিলর কমল বঘেলা বলেন, ‘‌ওই জল পান করার পরেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। জল কী ভাবে দূষিত হল তা ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পরেই বোঝা যাবে।’‌

এছাড়া এই জল পান করার পর পেট খারাপ, ঘন ঘন বমি হচ্ছে। তারপর শেষে মৃত্যু হয়। এই নিয়ে অস্বস্তির মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অস্বস্তির মাঝেই একজনকে বরখাস্তও করা হয়েছে। ১১১ জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা এখন হাসপাতালে ভর্তি আছেন। আর ১৪ জনকে হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্দোরের পুরসভার এক জ়োনাল অফিসার এবং এক সহকারী ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক ইঞ্জিনিয়রকেও।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী