মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

Share:

নিজস্ব প্রতিনিধি: যেন এক জলজ্যান্ত সিনেমার দৃশ্য! চলন্ত গাড়ির ছাদে ঝুলে এক পুলিশকর্মী। পিছনে ধাওয়া করছে পুলিশ, সামনে ছুটছে মাদকবোঝাই গাড়ি। তামিলনাড়ুর রাস্তায় এমনই রুদ্ধশ্বাস দৃশ্যের সাক্ষী হলেন পথচলতি মানুষ। প্রায় ৪০ কিলোমিটার ধরে চলল পুলিশের সঙ্গে সন্দেহভাজন চোরাচালানকারীদের ধাওয়া। শেষ পর্যন্ত গাড়ি থামিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৩০০ কেজি গুটখা এবং অন্যান্য নিষিদ্ধ মাদকজাত পণ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েম্বাটুরের কাছে যানবাহন তল্লাশি চলছিল। সেই সময় একটি গাড়িকে থামায় পুলিশ। গাড়ির পিছনে কয়েকটি বস্তা দেখতে পান আধিকারিকরা। সেগুলিতে কী রয়েছে, তা পরীক্ষা করতে এগিয়ে যান এক সাব-ইন্সপেক্টর। অভিযোগ, পুলিশকর্মীরা বস্তাগুলি পরীক্ষা করতে গেলে গাড়িতে থাকা তিনজন তাঁদের ধাক্কা দিয়ে গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। এরপর আচমকাই গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন হেড কনস্টেবল ভেলমুরুগান। তিনি গাড়ির ছাদে উঠে সেটি শক্ত করে ধরে ফেলেন। এরপর তাঁকে ছাদে ঝুলিয়েই দ্রুতগতিতে এগিয়ে যায় গাড়িটি। কোয়েম্বাটুরের কাছে একাধিক ব্যস্ত রাস্তা পেরিয়ে গাড়িটি একটি টোল প্লাজাতেও পৌঁছে যায়।

আরও পড়ুন: ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

পুলিশের দাবি, চালক ফাস্ট্যাগের মাধ্যমে টোল মিটিয়ে ব্যারিয়ার পার করে আরও দ্রুত গাড়ি চালাতে থাকেন। সেই সময় গাড়ির ছাদে ঝুলে থাকা ভেলমুরুগানকে দেখতে পান পথচলতি গাড়িচালকেরা। অনেকে মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন। এর মধ্যেই পাশের তিরুপুর জেলার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশকর্মীদের পাশাপাশি অ্যাম্বুলেন্সকর্মীরাও গাড়িটিকে আটকানোর অভিযানে যোগ দেন। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়ার পর শেষ পর্যন্ত পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে গাড়িটিকে থামানো হয়। গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। বাকি দু’জন পালিয়ে গেলেও পরে তল্লাশি চালিয়ে তাঁদেরও ধরে ফেলে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুরে সরবরাহের উদ্দেশ্যে মাদকজাত পণ্য নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২