ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাগ্লুং জেলায় ভূমিধসে একটি বাড়ি মাটির নীচে চাপা পড়ে যায়। সেই ঘটনায় এক মহিলা এবং তাঁর তিন ছেলের মৃত্যু হয়েছে। পালপা জেলাতেও আরও দু’জনের প্রাণহানি ঘটেছে।

প্রবল বৃষ্টির জেরে বহু এলাকায় জল ঢুকে পড়েছে। ভেসে গিয়েছে একাধিক বাড়ি ও সেতু। বেশ কয়েকটি জায়গায় মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। বুটওয়াল শহরের বন্যাকবলিত এলাকা থেকে ইতিমধ্যেই এক হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির জেরে নেপালের বিভিন্ন নদীতে দ্রুত বাড়ছে জল। দেবঘটে আজ রবিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে নারায়ণী নদীর জলস্তর ১১ মিটারে পৌঁছয়। যা বিপদসীমার প্রায় ২ মিটার উপরে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে সতর্ক করেছেন প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন: কানাডায় বৃদ্ধা ভারতীয় মহিলার হাতে চুমু খেয়েই প্রায় ২০ লক্ষ টাকার গয়না চুরি

বুটওয়ালেও বন্যার আশঙ্কায় প্রায় ২০০টি পরিবারকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের নিচু এলাকাগুলির বিস্তীর্ণ অংশ জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার প্রভাব পড়েছে নেপালের বিদ্যুৎ উৎপাদনেও। শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামোও। ২২০ কিলোভোল্ট কালিগণ্ডকী করিডোরের দুটি টাওয়ার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। জল ঢুকে পড়ায় বহু এলাকার কৃষিজমি প্লাবিত হয়ে ফসলেরও ক্ষতি হয়েছে। অন্যদিকে, বন্যা-ভূমিধসের মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মানাং জেলায়। নার-ফু এলাকার ৭,১২৬ মিটার উচ্চ হিমলুং হিমালয়ে তুষারধসের ঘটনায় পর্বতারোহী ও তাঁদের সহায়ক কর্মী মিলিয়ে ১০ জন নিখোঁজ হয়েছেন।

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ