আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার পর এবার পঞ্জাব, ভোট পিছোনোর আর্জি নিয়ে আজ বৈঠক কমিশনের

নিজস্ব প্রতিনিধি: বর্তমান করোনা পরিস্থিতি এবং ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখে চিন্তিত বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল কোভিড বিধি মেনেই নির্বাচন হবে। ফলে আশঙ্কা আরও বাড়ছিল। এই পরিস্থিতিতে পথ দেখাল বাংলা। কলকাতা হাইকোর্টের পুরভোট নিয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্তে রাজ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পুরভোট পিছিয়ে দেয়। এবার এগিয়ে এল ভোটমুখী পঞ্জাব। আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছে সে রাজ্যের রাজনৈতিক দলগুলি। প্রথমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ভোট পিছোনোর আর্জি জানিয়ে চিঠি দেন নির্বাচন কমিশনকে। এরপর বিজেপির তরফেও নির্বাচন কমিশনকে একই আর্জি জানান হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, এই আর্জি নিয়ে সোমবারই জরুরি বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন।

দেশে উর্ধ্বমুখী করোনা আবহে পঞ্জাবের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এবার কমিশনকে চিঠি দিল পঞ্জাব রাজ্য বিজেপি। তবে তাঁদের আর্জি ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকীকে সামনে রেখে। সূত্রের খবর, এক চিঠিতে পঞ্জাবের বিজেপি নেতৃত্ব আর্জি জানিয়েছে, রাজ্যে গুরু রবিদাসজির অনুসারীদের যথেষ্ট জনসংখ্যা রয়েছে। যার মধ্যে রয়েছে তফসিলি জাতি সম্প্রদায়ও আছে। যারা পাঞ্জাবের মোট জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ। তাই ভোট কিছুটা পিছিয়ে দেওয়া হোক। সোমবারই পঞ্জাবের ভোট নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এদিন দুপুরের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করতে পারে কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ