রাহুল-শাহের ভাষণ নিয়ে খাড়গে-নাড্ডার জবাব তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভার ভোটের ঠিক আগেই খানিকটা বিড়ম্বনায় পড়ল দেশের দুই প্রধান রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোট প্রচারে গিয়ে ভাষণে বিতর্কিত শব্দ ব্যবহার করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। আর তাঁদের ওই ভাষণের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার কৈফিয়‍ৎ তলব করল নির্বাচন কমিশন। আগামী সোমবার (১৮ নভেম্বর) দুপুর একটার মধ্যেই দুই দলের সেনাপতিকে  জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসন এবং ঝাড়খণ্ড বিধানসভার ৩৮ আসনে ভোট নেওয়া হবে। সোমবার বিকালেই দুই রাজ্যের ভোট প্রচারের সময়সীমা শেষ হচ্ছে। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা দুই রাজ্যে প্রচারে চরকি পাক খেয়ে বেড়াচ্ছেন।

আর ভোটপ্রচারে গিয়ে বেনজির কাজিয়ায় জড়িয়েছেন কংগ্রেস ও বিজেপির দুই তারকা প্রচারক রাহুল গান্ধি এবং অমিত শাহ। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফের চালু করা নিয়ে রাহুলকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ শালীনতার লক্ষণরেখা অতিক্রম করে গিয়েছেন বলে অভিযোগ। এমনকি প্রয়াত ইন্দিরা গান্ধিকে টেনে রাহুলকে আক্রমণ করেছিলেন। পাল্টা দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতিও। দুই দলের তরফেই রাহুল ও অমিত শাহের ভাষণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠোকা হয়েছিল। ওই নালিশের পরিপ্রেক্ষিতে দুই নেতার ভাষণ পরীক্ষা করে কমিশনের আধিকারিকরা নিশ্চিত হন, রাহুল এবং অমিত শাহ-দুজনেই আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের