ধর্ষণে দোষী সাব্যস্ত এইচ ডি দেবগৌড়ার নাতি, মামলার ১৪ মাসের মাথায় হল রায়দান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ধর্ষণ মামলায় হাসানের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামীকাল অর্থাৎ ২ আগস্ট শনিবার তাঁর সাজা ঘোষণা হবে। আদালতের সিদ্ধান্ত শোনার পর রেভান্না আদালত চত্বরেই কাঁদতে শুরু করেন। বেঙ্গালুরুতে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সম্পর্কিত মামলার শুনানির জন্য গঠিত বিশেষ আদালত এই সিদ্ধান্ত দিয়েছে।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রজ্বল রেভান্না আদালত চত্বরেই অঝোরে কাঁদতে শুরু করেন। রায় শোনার পর আদালত থেকে বেরিয়ে আসার সময়ও তিনি কাঁদতে থাকেন। এফআইআর দায়েরের মাত্র ১৪ মাস পরে এই রায় প্রদান করা হল। প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে ধর্ষিতার শাড়ি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে প্রাক্তন সাংসদ একবার নয়, দু’বার গৃহ সহায়িকাকে ধর্ষণ করেছেন।

মেয়েটি নিজে ধর্ষণের একটি ভিডিও রেকর্ড করেন। তারপর নিজের শাড়িটি রেখে দিয়েছিলেন প্রমাণ হিসেবে। তদন্তে শাড়িতে স্পার্ম পাওয়া যায়। এই ঘটনায় মামলার মোড় ঘুরিয়ে দেয়। শাড়িটি আদালতে চূড়ান্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং তথ্যপ্রযুক্তি আইনের বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়। আদালত শনিবার ২ অগস্ট সাজার ধরন ঘোষণা করবে।

মহীশূরের কেআর নগরের এক গৃহ সহায়িকার অভিযোগের ভিত্তিতে সিআইডি সাইবার ক্রাইম থানায় প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন সাংসদ নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন। প্রথমবার ধর্ষণের একটি ভিডিও-ও রেকর্ড করেছিলেন। মামলাটি তদন্ত করছিল সিআইডির বিশেষ তদন্ত দল (SIT)। তারা প্রায় ২০০০ পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করেছিল। তদন্তের সময়, দলটি মোট ১২৩টি প্রমাণ সংগ্রহ করেছিল।

এই তদন্তের নেতৃত্বে ছিলেন সিআইডি ইন্সপেক্টর শোভা এবং তার দল। এই মামলার শুনানি শুরু হয় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করে। এছাড়াও, আদালত ভিডিও ক্লিপের ফরেনসিক রিপোর্ট এবং ঘটনাস্থলের পরিদর্শন রিপোর্টও পর্যালোচনা করেছে। মাত্র সাত মাসের মধ্যে বিচার সম্পন্ন হয় এবং উভয় পক্ষের যুক্তি শোনার পর বিশেষ বিচারক সন্তোষ গজানন ভট্ট রায় প্রদান করেন।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক