ডিগবাজি খেয়ে মল্লিকার্জুন পুত্রকে আমেরিকা যাওয়ার ছাড়পত্র দিল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়্গে শনিবার কেন্দ্রের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। দু’দিন আগে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে স্পষ্ট ভাবে জানতে চেয়েছিলেন কেন তাঁর সরকারি সফরের ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়েছে।

কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গের ১৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তিনি বোস্টন বায়ো ২০২৫ এবং এই বছরের সান ফ্রান্সিসকোতে ডিজাইন অটোমেশন সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে’র ছেলে প্রিয়াঙ্ক ফ্রান্সে থাকাকালীন সময়ে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়।

বৃহস্পতিবার জয়শঙ্করকে দু’পাতার একটি চিঠি লিখে প্রিয়াঙ্ক খাড়্গে বলেন যে তাঁর সফরের লক্ষ্য কর্ণাটকের জন্য “সহযোগিতা জোরদার করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা”।

চিঠিতে তিনি লেখেন, “বিশ্বের বৃহত্তম প্রযুক্তি ক্লাস্টারগুলির মধ্যে একটির তত্ত্বাবধায়ক এবং একজন ক্যাবিনেট মন্ত্রীকে ব্যাখ্যা ছাড়াই এই ধরনের দায়িত্ব পালনের ক্ষমতা থেকে বঞ্চিত করা গুরুতর উদ্বেগের সৃষ্টি করে। এটি কেবল রাষ্ট্রের স্বার্থবিরুদ্ধই নয়, বরং সহযোগিতামূলক ফেডারেলিজমের চেতনাকেও ক্ষুণ্ন করে।” শুক্রবার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করেন প্রিয়াঙ্ক খাড়্গে।

তিনি আরও লেখেন, “এই সফরের পরিকল্পনা করা হয়েছিল দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম, বোস্টনে BIO আন্তর্জাতিক কনভেনশন এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন অটোমেশন কনফারেন্স (DAC) এর পাশাপাশি শীর্ষস্থানীয় কোম্পানি, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকটি সরকারি বৈঠককে কেন্দ্র করে। সেখানে আমার কর্ণাটক সরকারের প্রতিনিধিত্ব করার কথা ছিল, যাতে সহযোগিতা অন্বেষণ করা যায়, বিনিয়োগ আকর্ষণ করা যায় এবং রাজ্যের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি সফরে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্বের উপস্থিতি ভারতের সম্পৃক্ততা আরও উন্নত করার, বিশ্বব্যাপী অংশীদারদের মধ্যে আস্থা জোরদার করার এবং আমরা যে গুরুত্বের সঙ্গে কাজ করি তা প্রদর্শনের একটি সুযোগ এনে দেবে। এই ধরনের সফরে অংশগ্রহণ আমাদের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বিকশিত ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে সরাসরি সমর্থন করত।” তিনি বলেন।০

সবশেষে প্রিয়াঙ্ক খাড়্গে ভবিষ্যতে এই ধরনের সরকারী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আরও স্বচ্ছ এবং পরামর্শমূলক পদ্ধতি বিবেচনা করার জন্য মন্ত্রকের কাছে আবেদন করেন।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ