মণিপুরে পর পর মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, ৭ জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: নতুন করে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহরণ করা তিন মহিলা ও তিন শিশুর নিথর দেহ পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েছে মেইতেই জনগোষ্ঠী। শনিবার দুপুরে রাজ্যের দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি রাজ্যের সাত জেলায় কার্ফু জারি করেছে এন বীরেন সিংয়ের সরকার। সেই সঙ্গে গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

গত বছরের মে মাস থেকেই জাতি হিংসায় অগ্নিগর্ভ বিজেপি শাসিত মণিপুর। যুযুধান দুই সম্প্রদায় কুকি ও মেইতেইদের মধ্যে লাগাতার সংঘর্ষ লেগে রয়েছে। কয়েকদিন আগেই জিরিবাম জেলায় আধা সেনার সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারায় ১১ কুকি জঙ্গি। আধা সেনার সঙ্গে লড়াইয়ের মাঝেই জিরিবামের এক ত্রাণ শিবির থেকে মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করা হয়। শুক্রবার রাতে অপহৃত হওয়া তিন মহিলার দেহ নদী থেকে উদ্ধার হয়। এদিন সকালে তিন শিশুর দেহও উদ্ধার হয়। উদ্ধার হওয়া দেহগুলি অসমের শিলচরের মর্গে নিয়ে যাওয়া হয়েছে দেহগুলি।

ছয় জনের দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন মেইতেইরা।  কুকি জঙ্গিরাই ওই নৃশংস হত্যাযজ্ঞ সংগঠিত করেছে বলে অভিযোগ করে পথে নামেন তাঁরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শাসকদলের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। লামপেল সানাইউকেইথেলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসদংযোগেরও চেষ্টা চালায় ক্ষুব্ধ জনতা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই আরকে ইমোর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বুঝতে পেরে ইম্ফল (পশ্চিম), ইম্ফল (পূর্ব), বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি এবং চূড়াচন্দ্রপুর জেলায় কার্ফু জারির পাশাপাশি ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে প্রশাসন।

 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা