কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাকড়াও পঞ্জাব পুলিশের এআইজি

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধৃত পঞ্জাব পুলিশের সহকারী মহানির্দেশক।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: হাজার নয়। লক্ষ নয়। কোটি টাকা। ছয় বছর আগে এক মহিলা বন্দির কাছ থেকে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পঞ্জাব পুলিশের সহকারী মহানির্দেশক (Assistant inspector general of police) আশিস কাপুরকে (Ashish Kapoor) বৃহস্পতিবার গ্রেফতার করল পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর (Punjab vigilance bureau) আধিকারিকরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধৃত পঞ্জাব পুলিশের সহকারী মহানির্দেশক।

সম্প্রতি পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর (Punjab vigilance bureau) কাছে এআইজি আশিস কাপুরের (Ashish Kapoor) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম রাজন নামে এক মহিলা। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ২০১৬ সালে একটি মামলায় বেশ কয়েকদিনের জন্য অমৃতসর জেলে বন্দি থাকতে হয়েছিল। তখন জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন আশিস কাপুর (Ashish Kapoor)। একদিন স্বয়ং জেল সুপার প্রস্তাব দেন এক কোটি টাকা দিলে মামলা থেকে খালাস করে দেওয়া হবে। জিরাকপুর থানার ত‍ৎকালীন ওসি পবন কুমার (Pawan Kumar) ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হারজিন্দর সিং (Harjinder Singh)-ও আশিস কাপুরের (Ashish Kapoor) সঙ্গে যোগসাজশ করেছিলেন। বিভিন্ন চেকে এক কোটি টাকা দেওয়া হয়। ওই টাকা দেওয়ার পরেই অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়ে যান পুনমের বউদি প্রীতি।

অভিযোগ পাওয়ার পরে পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর (Punjab vigilance bureau) পক্ষ থেকে আশিস কাপুর (Ashish Kapoor) এবং তার দুই সহযোগী পবন কুমার (Pawan Kumar) ও হারজিন্দর সিংয়ের (Harjinder Singh) বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৭, ৭ এ ধারার পাশাপাশি ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়।

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ