উৎসব বোনাস! ৫৩ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল মুকুব রাজ্য সরকারের

উল্লেখ্য, পাঞ্জাবের আগে রাজধানী দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী উৎসবের কথা মাথায় রেখে প্রায় ৫৩ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্ত নিল পঞ্জাব রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই সাধারণ মানুষের হাজারো সুবিধা-অসুবিধার বিষয়গুলি নিজে খতিয়ে দেখছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণ জিৎ সিং চান্নি। তাই আগামী উৎসবে রাজ্যবাসীকে উপহার দিলেন বিদ্যুৎ বিল মুকুব করে। মঙ্গলবারে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর চান্নি জানান, ‘বিগত কয়েকদিনে প্রায় ৫৫,০০০-১,০০,০০০ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বিদ্যুতের বাকি থাকা বিলের টাকা পারেনি বলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে ওই সমস্ত পরিবারের বাকি থাকা বিদ্যুৎ বিল মুকুব করার সিদ্ধান্ত নিয়েছি।আগের মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বাকি রয়েছে এবং সেই কারণে তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাঁদের বিলগুলি মুকুব করল রাজ্য সরকার। তবে এই মাস থেকে ভোক্তাদের বিল পরিশোধ করতে হবে সঠিক সময়ের মধ্যে।’

এই প্রসঙ্গে তিনি আরও জানান, ‘এত মানুষের বিদ্যুৎ বিল মুকুব করতে রাজ্য কোষাগার থেকে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ভবিষ্যতে এটি বাড়ানোও হতে পারে। রাজ্যের দরিদ্র মানুষের স্বার্থে রাজ্য সরকার এই বিলের বোঝা বহন করার সিদ্ধান্ত নিয়েছে।’

পাশাপাশি এদিনও বালি মাফিয়াদের বিরুদ্ধে গলা চড়াতে দেখা গিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব শীঘ্রই বালি মাফিয়াদের সমস্ত রাস্তা বন্ধ করব। এতদিন বালি মাফিয়ারা যে সুযোগ সুবিধা পেয়েছে তা কিভাবে বন্ধ করা যায় তার রাস্তা খুঁজে বের করার জন্য আমরা দিনরাত কাজ করছি।’

উল্লেখ্য, পাঞ্জাবের আগে রাজধানী দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি সরকার। এই প্রসঙ্গে আপ সুপ্রিমো তথা রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল যদি পুনরায় নির্বাচিত হয় তাহলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য