সেলুনে হানা দিয়ে গ্রেফতার করা হল পঞ্জাবের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে

মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্নীতির সঙ্গে কোনও আপোষ করা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: চুল কাটানোর জন্য গিয়েছিলেন সেলুনে। আর সেখানেই হানা দিয়ে সোমবার রাতে নাটকীয়ভাবে গ্রেফতার করা হল পঞ্জাবের প্রাক্তন খাদ্য ও গণসরবরাহ মন্ত্রী ভারতভূষণ আশুকে (Former Food and Supply minister Bharat Bhushan Ashu)। মন্ত্রী থাকাকালীন খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে গাড়ি ব্যবহারে দুর্নীতিতে জড়িত ছিলেন এমন অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে পঞ্জাবের ভিজিল্যান্স ব্যুরো (Punjab Vigilance Bureau)। দলের বর্ষীয়ান নেতার গ্রেফতারির খবর পেয়েই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। আপ সরকারের (AAP government ) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলেছেন। যদিও মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Bhagwant Mann) স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্নীতির সঙ্গে কোনও আপোষ করা হবে না।

লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসন থেকে দু’দুবার বিধায়ক নির্বাচিত হওয়া ভারত ভূষণ আশুর (Bharat Bhushan Ashu) বিরুদ্ধে অভিযোগ, খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি খাদ্যশস্য পৌঁছনোর জন্য পরিবহণ ভাড়া করতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। ভুয়ো রেজিস্টেশন নম্বর ব্যবহার করে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা লুঠ করেছেন। ওই দুর্নীতির তদন্তভার পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর হাতে ন্যস্ত করেছিল আপ সরকার। তদন্তে নেমেই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারের সিদ্ধান্ত নেন ভিজিল্যান্স ব্যুরোর আধিকারিকরা।

এদিন সকাল থেকেই ভারত ভূষণ আশুর (Bharat Bhushan Ashu) গ্রেফতারি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। বর্ষীয়ান  নেতাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে অভিযোগ তুলে মোহালিতে ভিজিল্যান্স ব্যুরোর দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। ওই বিক্ষোভে সামিল হয়েছিলেন স্বয়ং আশু। কয়েক ঘন্টা বাদেই লুধিয়ানার এক সেলুন থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান