হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই  হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল ভগবন্ত মানের পঞ্জাব সরকার।  ভারতের প্রাক্তন ক্রিকেটার  ও রাজ্যসভা সাংসদের বাড়ি থেকেও সরিয়ে নেওয়া  হয়েছে পঞ্জাব পুলিশের দেওয়া নিরাপত্তা। রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পরেই এই পদক্ষেপ নিয়েছে পঞ্জাবের আপ সরকার।    

হরভজন সিং-এর ব্যক্তিগত সহকারী (PA), মনদীপ সিং, জানিয়েছেন, পঞ্জাব সরকার আকস্মিকভাবে  সম্পূর্ণ পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে।  জানা গিয়েছে,  হরভজন সিং-এর বাড়ির বাইরে মোতায়েন থাকা প্রায় নয় থেকে দশজন নিরাপত্তাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁকে দেওয়া সরকারি পাইলটকারও ফিরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে পঞ্জাবের রাজনৈতিক মহলে চড়ছে উত্তাপ। 

আরও পড়ুন: ‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন….. 

উল্লেখ্য, শনিবার সকালে হরভজন সিংয়ের বাসভবনের বাইরে কালো রঙ দিয়ে ” পাঞ্জাবের  গদ্দার ” লেখা হয়েছিল। একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় কিছু লোক স্প্রে-পেইন্ট দিয়ে “গদ্দার” লিখছে। পুলিশ কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও, তাদের সরানোর জন্য তারা কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে হয়নি। জানিয়ে রাখা ভালো, চার বছর আগে ২০২২ সালে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন হরভজন সিংহ। ক্রিকেটকে আলবিদা জানিয়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। ১০ এপ্রিল আপের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের ১৮ জুলাই সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। যদিও সাংসদ হওয়ার পরে দলের হয়ে তেমন সক্রিয হতে দেখা যায়নি তাঁকে। এমনকি রামমন্দিরের উদ্বোধনের সময়ে দলের অবস্থানের বাইরে গিয়ে হিন্দুত্বের জয়গান গাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরাজ প্রশংসাও করেছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে সামিল হওয়ার কথা জানিয়েছিল রাঘব চাড্ডা। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তাঁর সঙ্গে আপের আরও ছয় রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন। ওই ছয় জন হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, বিক্রমজিৎ সাহানি, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল ও রাজিন্দর গুপ্ত।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ