‘গুরু’ মনমোহনের শেষকৃত্যে কাঁধ দিলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মনমোহন সিংয়ের। এই সময় দেখা গেল এক অন্য চিত্র । অন্ত্যোষ্টিক্রিয়া চলাকালীন  রাজনৈতিক  ‘গুরু’ মনমোহনের দেহ কাঁধে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মাথায় তাঁর বাঁধা ছিল সাদা রুমাল।

বলা বাহুল্য, এদিন সকালে  কংগ্রেস হেডকোয়ার্টার থেকে সুসজ্জিত সেনা ট্রাকে  মনমোহন সিংয়ের নিথর দেহ শনিবার নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। সেইসময় প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে  ছিলেন রাহুল গান্ধি ।  শুধু তাই নয় বৃহস্পতিবার রাতে দিল্লি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ । সেই সময় বেলগাভিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাহুল। খবর পাওয়া মাত্রই  দিল্লি ছুটে আসেন তিনি। একথায় বলা যায়, মনমোহনের পরিবারের পাশে আগাগোড়া দেখা গিয়েছে রাহুল, তাঁর বোন প্রিয়ঙ্কা  এবং সনিয়া গান্ধিকে । নিগমবোধ ঘাটে শেষকৃত্যের সময় দেখা গেল ঠিক একই ছবি ।

আরও পড়ুনঃ রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে পঞ্চভূতে বিলীন উদারনীতির জনক

অন্যদিকে নিগমবোধ ঘাটে   এসেছিলেন  বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্তমান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে  জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ – সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা । প্রোটোকল মেনে এদিন  প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর নশ্বর দেহ মুড়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকায়। শুরু হয় মনমোহনের অন্তিম যাত্রা ।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ