বিজেপির দায়ের করা মানহানি মামলায় জামিন রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিজেপির কর্নাটক শাখার  দায়ের করা মানহানি মামলায় বড় সড় স্বস্তি পেলেন রাহুল গান্ধি। আজ শুক্রবার (৭ জুন) প্রাক্তন কংগ্রেস সভাপতির জামিন মঞ্জুর করেছেন বেঙ্গালুরু আদালতের বিচারক কে এন শিবাকুমার। জামিন পেয়ে আদালত চত্বর ছেড়ে চলে যাওয়ার সময়ে আপেক্ষমান সাংবাদিকদের রাহুল বলেন, ‘সত্যমেব জয়তে।’ এদিনই রাজ্যের নব নির্বাচিত নয় সাংসদের পাশাপাশি লোকসভা ভোটে হেরে যাওয়া প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির।

গত বছর কর্নাটকের বিধানসভা ভোটের সময়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ‘পেসিএম’ প্রচার শুরু করেছিল কংগ্রেস। বিভিন্ন সংবাদমাধ্যমে ‘পেসিএম’ বিজ্ঞাপনও প্রচার করা হয়। ওই বিজ্ঞাপন কন্নড়বাসীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ভোটে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। ক্ষমতা হাতছাড়া হওয়ার পরেই ওই বিজ্ঞাপনকে বিভ্রান্তিমূলক এবং মিথ্যা বলে অভিহিত করে রাহুল গান্ধি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে কর্নাটক বিজেপি। সেই মামলার প্রেক্ষিতে তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে সমন জারি করেন বেঙ্গালুরু আদালতের বিচারক কে এন শিবাকুমার।

গত ১ জুন আদালতে সশরীরের হাজিরা দিয়ে জামিন পান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যদিও ওই  দিন আদালতে হাজিরা দেননি রাহুল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এদিন বাধ্যতামূলক হাজির হওয়ার নির্দেশ জারি করেন বিচারক। সেই নির্দেশ মেনে এদিন সকালেই দিল্লি থেকে বেঙ্গালুরুতে আসেন রাহুল।   সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে হাজির হন। প্রাক্তন কংগ্রেস সভাপতির আইনজীবির আর্জি মেনে বিচারক কে এন শিবকুমার রাহুলের জামিন মঞ্জুর করেন।  

SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বিশেষ শিবিরের নির্দেশ নির্বাচন কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের