মানহানি মামলায় রাহুলের আর্জি নিয়ে রায় স্থগিত রাখল সুরাত আদালত

বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন সুরাত দায়রা আদালতের অতিরিক্ত বিচারক রবিন মোগেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, সুরাত: ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধির আর্জি নিয়ে রায়দান স্থগিত রাখল সুরাতের দায়রা আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন সুরাত দায়রা আদালতের অতিরিক্ত বিচারক রবিন মোগেরা। আগামী ২০ এপ্রিল প্রাক্তন কংগ্রেস সভাপতির আর্জি নিয়ে রায় দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিন আদালতে মামলার শুনানিতে রাহুলের আইনজীবী আর এস চিমা অভিযোগ করেন, সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ আইচ বর্মা নিরপেক্ষভাবে বিচার করেননি। উনি রায় দিতে গিয়ে তাড়াহুড়ো করেছেন। কিছু উল্টোপাল্টা তথ্য আর প্রমাণের ভিত্তিতে ওই রায় দেওয়া হয়েছে। মামলার রায় দেওয়া হয়েছে ইলেকট্রিকনিক্স প্রমাণের ভিত্তিতে। আমি কোনও একটা জনসভায় ভাষণ দিলাম আর তার ভিত্তিতে একশো কিলোমিটার দূরে থাকা একজন মামলা দায়ের করলেন, আর সেই মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, এটা কখনই সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার হতে পারে না।’

রাহুলের বিরুদ্ধে মামলাকারী সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির আইনজীবী হর্ষত তোলিয়া পাল্টা বলেন, ‘মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি যখন আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি তখন কংগ্রেসের সর্বভারতীয সভাপতি ছিলেন। তাঁর বক্তব্যে দেশের প্রচুর মানুষ প্রভাবিত হয়েছেন। আমার মক্কেল মোদি পদবিধারী। ফলে রাহুলের মন্তব্য গোটা মোদি পদবিধারীদের পক্ষে অপমানজনক মনে করেই মানহানি মামলা দায়ের করেছিলেন।’ প্রাক্তন কংগ্রেস সভাপতির সাজা স্থগিতের আর্জি খারিজ করার আর্জি জানান তিনি। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রবিন মোগেরা রায়দান স্থগিত রাখেন।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের