রাহুল গান্ধি আধুনিক ভারতের মহাত্মা গান্ধি: কংগ্রেস বিধায়ক

রাহুলের সাংসদপদ খারিজের পর দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল গান্ধিকে (Rahul Gandhi) মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) সঙ্গে তুলনা করলেন এক কংগ্রেস বিধায়ক। রাহুলের সাংসদপদ খারিজের পর দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। কংগ্রেসের তরফে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র সরকারের সমালোচনা করে রাহুলের পাশে দাঁড়িয়েছেন। সেই আবহে রাহুলকে মহাত্মা গান্ধির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস বিধায়ক অমিতেশ শুক্লা (Amitesh Shukla)।

কংগ্রেস বিধায়ক অমিতেশ শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, মহাত্মা গান্ধির সঙ্গে রাহুল গান্ধির বেশকিছু সাদৃশ্য রয়েছে। তাঁর কথায়, ‘রাহুল গান্ধি হলেন আধুনিক ভারতের মহাত্মা গান্ধি। মহাত্মা গান্ধির সঙ্গে তাঁর অনেক মিল রয়েছে। রাহুল গান্ধি ভারত জোড়া যাত্রা করেছিলেন যেখানে মহাত্মা গান্ধি ডান্ডি পদযাত্রা করেছিলেন।’ শুধু তাই নয় ওই বিধায়ক ওয়ানাডের প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ‘রাষ্ট্রপুত্র’ বলেও অভিহিত করেন।

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই মন্তব্য করেছি। আমি স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্য। আমার বাবা (শ্যামা চরণ শুক্লা, যিনি অবিভক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী) এবং চাচার (প্রবীণ কংগ্রেস নেতা বিদ্যা চরণ) কাছ থেকে যা শুনেছি মহাত্মা গান্ধি সম্পর্কে, আমি মনে করি মহাত্মা গান্ধি এবং রাহুল গান্ধির মধ্যে বেশ কিছু মিল রয়েছে।’ তিনি আরও বলেন মহাত্মা গান্ধি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু তিনি তা হননি। একইভাবে, রাহুল গান্ধি ২০০৪ এবং ২০০৮ সালে প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু তিনি হননি।

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম