‘মোদি’ পদবি মামলায় শাস্তি স্থগিত চেয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি

মঙ্গলবারই গুজরাত হাইকোর্টে আবেদন করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘মোদি’ পদবি আপত্তিকর মন্তব্যের দায়ে সুরাতের নিম্ন আদালতের শাস্তিকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হলেন রাহুল গান্ধি। আজ মঙ্গলবারই প্রাক্তন কংগ্রেস সভাপতির পক্ষ থেকে শাস্তির ওপরে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছে। যদিও কবে ওই মামলার শুনানি হবে তা জানা যায়নি।

২০১৯ সালে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে গিয়ে নীরব মোদি, ললিত মোদিদের আক্রমণ করতে গিয়ে ‘মোদি’ পদবি নিয়ে খোঁচা দেন রাহুল গান্ধি। তাঁর ওই মন্তব্য নিয়ে সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। গত ২৩ মার্চ ওই মামলার রায় দিতে গিয়ে রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শোনান বিচারক। যদিও উচ্চ আদালতে আবেদনের সুযোগ দিতে ৩০ দিনের জন্য সাজা স্থগিত রাখা হয়। সাজা ঘোষণার পরেই নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ-পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এমনকী সাংসদ হিসেবে পাওয়া ১২ তুঘলক লেনের বাড়ি থেকেও উচ্ছেদ করা হয় রাজীব তনয়কে।

সুরাতের সিএমএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত ৩ এপ্রিল সুরাত সেশনস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু গত ২০ এপ্রিল সুরাত সেশনস কোর্টের বিচারক প্রাক্তন কংগ্রেস সভাপতির আর্জি খারিজ করে দেন। এদিন নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদেশ চেয়ে গুজরাত হাইকোর্টে আবেদন জানিয়েছেন রাজীব তনয়। সিঙ্গল বেঞ্চের কোনও বিচারপতির এজলাসে মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay