‘মোদি’ পদবি মামলা: শনিবার গুজরাত হাইকোর্টে রাহুলের আবেদনের শুনানি

বিচারপতি হেমন্ত প্রচ্ছাকের এজলাসে ওই শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘মোদি’ পদবি নিয়ে রাহুল গান্ধির আবেদন নিয়ে আগামিকাল শনিবারই জরুরি ভিত্তিতে শুনানি হবে গুজরাত হাইকোর্টে। বিচারপতি হেমন্ত প্রচ্ছাকের এজলাসে ওই শুনানি হবে। শনিবার সাধারণত হাইকোর্ট বন্ধ থাকে। কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করেই ছুটির দিনে শুনানির সিদ্ধান্ত নিয়েছেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি।

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গত ২৩ মার্চ সুরাতের নিম্ন আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন। ওই সাজার জেরেই ২৪ মার্চ রাজীব তনয়ের সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এমনকী সাংসদ হিসেবে পাওয়া দিল্লির ১২ তুঘলক লেনের বাড়ি থেকেও রাহুলকে উচ্ছেদ করা হয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুরাত সেশনস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়।

নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পরে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল। সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের দেওয়া শাস্তি স্থগিত রাখার আর্জি জানান। গত বুধবার গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিক ব্রিফিংয়ের পরেই নিজেকে মামলার থেকে সরিয়ে নেন বিচারপতি। জানিয়ে দেন, তিনি মামলা শুনবেন না। হাইকোর্টের রেজিস্ট্রারকে মামলাটি ফের প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দেন।

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের