মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধর্নায় বসা রাহুল গান্ধি-সহ কংগ্রেস নেতাদের চ্যাংদোলা করে সরিয়ে দিল দিল্লি পুলিশ। ধর্নাস্থল থেকে তুলে নিয়ে গিয়ে বাসে চাপিয়ে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি পুলিশের জওয়ানরা যখন জবরদস্তি করে তুলছিলেন তখন নাকে চোট পান বিরোধী দলনেতা। যদিও তাঁর সেই চোট ততটা গুরুতর নয় বলে জানা গিয়েছে।

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গতকাল সোমবার (২০ জুলাই) সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। অভিযানে সামিল পড়ুয়াদের হটাতে এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি ব্যাপক লাঠিচার্জও করা হয়। দিল্লি পুলিশের ওই অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন বিরোধী দলের নেতাদের পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আচমকাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবন থেকে মিছিল বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ জনকল্যাণ মার্গের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন। বাসভবনের কাছেই তাঁদের পথরোধ করে দিল্লি পুলিশ। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন রাহুল-প্রিয়াঙ্কারা। প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার আগে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে রাহুল লেখেন, ‘সোমবার সংসদ অভিযানে কেন নিরীহ পড়ুয়াদের উপরে বেধড়ক লাঠিচার্জ করা হল, তার জবাব চাইতে প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছি। দেশের যুবকদের ভবিষ্যত ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।’ রাহুল-প্রিয়াঙ্কারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্নায় বসেছেন শুনেই সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। লোকসভার বিরোধী দলনেতাকে ধর্না তোলার অনুরোধ জানান। সেই অনুরোধ শুনে পাল্টা সরকারের কাছে পাঁচ শর্ত রাখেন রাহুল গান্ধি। তার মধ্যে অন্যতম হল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। রাহুলের অনমনীয় মনোভাব দেখে ধর্নাস্থল ছেড়ে চলে যান জিতেন্দ্র সিংহ।

তার কিছুক্ষণের মধ্যেই দেশবাসীর কাছে মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হওয়ার জন্য আর্জি জানান রাহুল। এর পরেই ধর্নাস্থলে ভিড় বাড়তে থাকে। হাজির হন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। ভিড় বাড়তে থাকায় প্রমাদ গোনে দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কংগ্রেস নেতাদের হটানোর কাজে নেমে পড়েন। রাহুল গান্ধি মাটিতে শুয়ে পড়েন। যদিও তাতে লাভ হয়নি। চ্যাংদোলা করেই তাঁকে নিয়ে গিয়ে বাসে তোলে পুলিশ। একে একে অখিলেশ যাদব-প্রিয়াঙ্কা গান্ধি সহ বাকিদের আটক করা হয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত