‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনেও আমিষ ও নিরামিষ বিতর্ক! নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসেছে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আসর। আজ, রবিবারই সেই সম্মেলনের সমাপ্তি হবে। কিন্তু সেই সম্মেলনের ডিনারের মেনু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে শুরু হয়েছে জোর চর্চা। গতকাল, শনিবার ব্রিকস সম্মেলনে আগত অতিথি ও রাষ্ট্রনেতাদের জন্য ডিনারের আয়োজন করেছিল মোদি সরকার। সেই ডিনারের সব পদই ছিল নিরামিষ। পুরো বিষয়টি নিয়ে আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় রসিকতা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

এক্সে রাহুল লিখেছেন, ‘তথ্য হিসেবে বলে রাখি, ৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী। ভারতীয় আমিষ খাবার অত্যন্ত সুস্বাদু। আর আমার বোনের হাতের ছোলে ভাটুরে-ও ঠিক তেমনই।’ নিজের এক্সের বার্তার সঙ্গেই প্রিয়াঙ্কা গান্ধির হাতে তৈরি ছোলে ভাটুরে-র ছবি দেন রাহুল। সদ্য পশ্চিমবঙ্গে যখন আমিষ-নিরামিষ ভোজ নিয়ে বিতর্ক চলছে। তার মাঝেই ব্রিকস সম্মেলনে খাবারের মেনুতে নিরামিষ ভোজ থাকায় খোঁচা দিয়েছেন রাহুল গান্ধি। ব্রিকস সম্মেলনের ডিনারের মেনুতে ভারতের বিভিন্ন অঞ্চলের নিরামিষ পদের এক বিশাল সমাহার ছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল আঞ্চলিক বিশেষ সব খাবার এবং পুরাতন দিল্লির নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্যগত নানা পদ। স্টার্টারগুলির মধ্যে ছিল ‘খান্ডভি মিল-ফেই’ (Khandvi Mille-Feuille), বেসনের তৈরি ভাপে সেদ্ধ হওয়া একটি পদ যা কেশর আম দইয়ের মিশ্রণে ও মাইক্রো-গ্রিনস-এর সঙ্গে পরিবেশন করা হয়। ‘খুম্ব গালৌটি’ (Khumb Galouti), যা হলো শিরমালের উপর পরিবেশিত প্যান-গ্রিল করা মাশরুম কাবাব। এছাড়াও ছিল পনির লাবাবদার, গুচ্চি মারমিক যাতে হিমালয়ান মোরেল মাশরুম এবং অ্যাসপারাগাস ছিল, গাজরের বিন পোরিয়াল, থাক্কালি বেলে সারু, বাজরা পুলাও এবং বীটরুট রাইতা সহ বিভিন্ন ভারতীয় রুটি। শেষপাতে খাওয়ার জন্য ছিল জিলেপি-সহ ‘পুরাতন দিল্লির ফ্রুট ক্রিম’ এবং তুঁতফল ও সোনার পাতায় সাজানো ‘শাহতুত ফিরনি’।

আরও পডুন: কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

পুরো পদগুলিই ছিল নিরামিষ। যাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছে। আর তা সকলের সামনে এনে খোঁচা দিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে