কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাষ্ট্রপতির পাশে সর্বক্ষণ ছায়ার মতো থাকেন তিনি। প্রোটোকল থেকে গুরুত্বপূর্ণ সময়ে দেশের প্রথম নাগরিকের প্রতিটি পদক্ষেপে তাঁর উপস্থিতি সকলের নজরে পরে। অত্যন্ত সম্মানজনক এই দায়িত্ব বাইরে থেকে যতটা চাকচিক্যময়, এর নেপথ্যে রয়েছে ততটাই বড় ব্যক্তিগত ত্যাগ  যা শুনলে অবাক হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ADC হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করা মেজর ঋষভ সিং সাম্ব্যল সম্প্রতি এক পডকাস্টে প্রকাশ্যে আনলেন সেই দায়িত্বের নেপথ্যে থাকা ব্যক্তিগত ত্যাগের কথা। সেটা শুনে অনেকের চোখেই জল এসেছে।

রাজ শামানির সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া পডকাস্টে মেজর ঋষভ জানিয়েছেন, রাষ্ট্রপতির ADC হিসেবে দায়িত্ব পালনের সময় বিয়ে নিয়ে বিশেষ বিধিনিষেধ রয়েছে। তাঁর দাবি, এই পদে থাকাকালীন বিয়ে করা যায় না। ফলে দায়িত্ব পালনের সময়ে ব্যক্তিগত জীবন, পরিবার এবং সম্পর্ক সবকিছুকেই অনেকটাই পিছনে রাখতে হয়। কি কি  দায়িত্ব পালন করতে হয় সেটাও জানিয়েছেন তিনি।   

রাষ্ট্রপতির সঙ্গে সবসময় থাকতে হয়

রাষ্ট্রপতির ADC-র দায়িত্ব শুধুমাত্র অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশে দাঁড়ানো নয়। রাষ্ট্রপতির বিভিন্ন কর্মসূচি, প্রোটোকল এবং প্রয়োজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হয় তাঁকে। ফলে সাধারণ মানুষের মতো নির্দিষ্ট সময়ের বাইরে ব্যক্তিগত জীবন কাটানোর সুযোগ খুবই সীমিত। ঋষভ জানিয়েছেন, এই দায়িত্বে থাকাকালীন বন্ধুদের সঙ্গে হঠাৎ বাইরে বেরিয়ে পড়া কিংবা স্বাভাবিক সামাজিক জীবনযাপন করা আর পাঁচটা মানুষের মতো সহজ নয়। সবসময় প্রস্তুত থাকতে হয় রাষ্ট্রপতির প্রয়োজনের কথা মাথায় রেখে। অর্থাৎ নির্দিষ্ট কাজের সময়ের বাইরেও তাঁকে সজাগ থাকতে হয় বলেই  জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন: বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে মেজর ঋষভ জানান, তিনি এখনও অবিবাহিত। তাঁর মতে, রাষ্ট্রপতির ADC হিসেবে কাজ করার সময় পরিবার থেকে দূরে থাকা এবং স্বাভাবিক ব্যক্তিগত জীবন না পাওয়াই ছিল সবচেয়ে বড় ত্যাগ। তবে এই একাকিত্বকে তিনি নেতিবাচকভাবে নেননি। বরং একা থাকার সময়টাকে নিজের সম্পর্কে ভাবার, নিজের ভাল-মন্দ অভ্যাস বিশ্লেষণ করার সুযোগ হিসেবে দেখেছেন।

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বিশেষ সম্পর্ক

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও জানান ঋষভ। তাঁর কথায়, প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় তাঁর মনে হয়েছিল যেন নিজের মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। তিন বছর রাষ্ট্রপতির ADC হিসেবে থাকার সময় মুর্মুর আন্তরিক ব্যবহার তাঁকে নিজের মায়ের কথা মনে করিয়ে দিত।

 

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর