রাতে ট্রাকে চেপে চন্ডীগড়ে রাহুল, ধাবায় বসে ট্রাকচালকদের সঙ্গে খেলেন রুটি, চা

সোমবার রাতে ট্রাকে চেপে দিল্লি-চন্ডীগড় মহাসড়কে যাত্রার সময় চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার রাতে ট্রাকে চেপে চালকের পাশের আসনে বসে তাঁদের সমস্যার কথা শুনতে শুনতে দীর্ঘ যাত্রা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সোমবার রাতে ট্রাকে চেপে দিল্লি-চন্ডীগড় মহাসড়কে যাত্রার সময় চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন রাহুল। যেখানে ট্রাক যাত্রার পাশাপাশি একটি ধাবাতে নেমে ট্রাকচালকদের সঙ্গে খাবার খেতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাকে।

সোমবার বিকেলে টুইটারে একট ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধি। ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছয় ঘণ্টার দিল্লি-চণ্ডীগড় যাত্রায় ট্রাক চালকদের সঙ্গে আকর্ষণীয় কথোপকথন! রাস্তায় ২৪ ঘন্টা ব্যয় করে, তিনি ভারতের প্রতিটি কোণকে একত্রিত করেন।’ সাদা টি-শার্ট পরে রাহুল এই দীর্ঘ যাত্রাপথে ট্রাক চালকদের সমস্যার কথা শোনেন। এদিন মুরথালে একটি ধাবাতে ট্রাকচালকদের সঙ্গে বসে রুটি, তরকারি ও চা খান কংগ্রেস নেতা, খাবারের প্লেট এগিয়ে দিতে দেখা যায় উপস্থিত মানুষজনের দিকে। চালকদের মাঝে বসে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। ট্রাকচালকদের আবদারে একসঙ্গে সেলফিও তুললেন রাহুল। এরপর সেখান থেকে একটি ট্রাকে উঠে পড়েন চালকের পাশের আসনে।

ট্রাক চালকরা রাহুলকে জানান, তাঁদের মধ্যে বেশিরভাগই পুলিশের দ্বারা হয়রানির শিকার হন। শুধু তাই নয় এই পেশায় কম ও অনিয়মিত আয় হয় বলে তাঁরা জানিয়েছেন। এক ট্রাক চালক বলেন, তিনি চান না তাঁর তাঁর পরিবারের কেউ আর এই পেশায় যুক্ত হোন। উল্লেখ্য এর আগে হরিয়ানার মুরথাল (Murthal) থেকে আম্বালা (Ambala) পর্যন্ত ট্রাকে চেপে চালকদের সমস্যার কথা শুনতে শুনতে যাত্রা করেন কংগ্রেস নেতা।

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার