ট্রেন লেট থাকায় ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ গুনবে রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেন লেট। নিত্যদিন এই অভিযোগ রয়েছেই। ফলে যাত্রী দুর্ভোগের ঘটনা  নতুন নয়। সময়মাফিক স্টেশনে পৌঁছেও ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। গন্তব্যে পৌঁছতে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন একই অভিযোগ। তবে এবার কোপের মুখে রেল কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ দিতে হবে ৬০হাজার টাকা।  

এই ট্রেন লেটের ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন কার্তিক মোহন নামক এক ব্যক্তি। ট্রেন ১৩ ঘণ্টা লেট করায় যাত্রীকে মানসিক যন্ত্রণা ও হেনস্থার শিকার হতে হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ৬০,০০০ টাকা দিতে বলা হয়।  এই মর্মেই কেরালার একটি উপভোক্তা আদালত রেলকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়।

কার্তিক মোহন চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি কেরলের এরনাকুলাম থেকে চেন্নাই যাওয়ার জন্য আলাপুজ্জা-চেন্নাই এক্সপ্রেসে চাপার কথা ছিল। চেন্নাইতে তাঁর জরুরি মিটিং ছিল। তবে ট্রেন ১৩ ঘণ্টা লেট করে। ট্রেনে অনেক নিট পরীক্ষার্থীও ছিল। তাঁদের অনেকেই পরীক্ষা দিতে পারেননি।  

রেলওয়ের অবশ্য যুক্তি, চেন্নাই ডিভিশনের আরাককোনামে কিছু কাজ চলায় ট্রেন লেট ছিল।  তবে অভিযোগকারী সহ সমস্ত যাত্রীদের কাছে বিকল্প পথের জন্য এসএমএস-এ জানিয়ে দেওয়া হয়।  তবে বিচারক জানান, “যাত্রীর সময়ের তাৎপর্য অনস্বীকার্য”।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু