আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের পুর নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। কার্যত কাঁটে কি টক্কর চলেছে যুযুধান বিজেপি ও কংগ্রেসের মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার খাসতালুকে সাফ হয়েছে বিজেপি। দীর্ঘদিন বাদে পদ্ম শিবিরের হাতছাড়া হয়ে ঝালওয়ার পুর পরিষদ। ওই খবর নিয়ে যখন জোর চর্চা চলছে, তার মধ্যে আরও একটি ওয়ার্ডের ফলাফল রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ কপালে তুলে দিয়েছে। পরবতসর পুরসভার একটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী মাত্র এক ভোট পেয়েছেন। রাজ্যের শাসকদলের প্রার্থীর পক্ষে মাত্র একটি ভোট পড়ার ঘটনা সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

পরবতসর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন বিজেপির কৈলাস চন্দ্র। যদিও তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা নন। পাশের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভোটার। ১৩ নম্বর ওয়ার্ড মুসলিম অধ্যুষিত হওয়ায় প্রার্থী খুষজে পাচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাই পাশের ওয়ার্ড থেকে কৈলাস চন্দ্রকে ডেকে এনে দাঁড় করানো হয়েছিল। কিন্তু বহিরাগতকে প্রার্থী করার বিষয়টি মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি সমর্থকরা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে দেখা যায়, ১৩ নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছে ৫৭৩টি। তার মধ্যে ১টি ভোট বাতিল হয়েছে। বিজেপি প্রার্থী কৈলাসের ঝুলিতে গিয়েছে মাত্র এক ভোট। ৩৭৬ ভোট পেয়ে পুরমাতা হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের হিনা খানম। তিনি হারিয়েছেন নির্দল প্রার্থী রসিদ খাঁকে। যিনি পেয়েছেন মাত্র ১৯৫ ভোট। বিজেপি প্রার্থীকে কে ভোট দিয়ে শূন্যের লজ্জা থেকে বাঁচাল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!