চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংঘর্ষ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন রাজ্যসভার সাংসদ

নিজস্ব প্রতিনিধিঃ সংঘর্ষ বিধ্বস্ত ইজরায়েলে আটকে রয়েছেন বহু ভারতীয়। ভারতের রাজ্যসভার সাংসদ তথা মেঘালয়ের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির শীর্ষ নেতা ডঃ ওয়ানওয়েইরয় খারলুখিও ইজরায়েলে আটকে পড়েছেন। তাঁর স্ত্রী-মেয়েও সাংসদের সঙ্গে আটকে পড়েছেন।   

ডঃ খারলুখি এবং উত্তর-পূর্ব রাজ্যের ২৪ জন তীর্থযাত্রার জন্য জেরুজালেমে গিয়েছিলেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড সাংমা জানিয়েছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছেন। ইজরায়েল এবং ফিলিস্তিনে ভারতীয় দূতাবাসগুলি ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে। শনিবার থেকে হামাস এবং ইজরায়েলের সংঘর্ষে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে।

১৮,০০০ এরও বেশি ভারতীয় নাগরিক ইজরায়েলে বসবাস করেন। ইজরায়েলে প্রায় ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি রয়েছে। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে ভারতীয় নাগরিকদের ইজরায়েলে অভিবাসন বেড়েছে। সম্প্রতি মিজোরাম এবং মণিপুর থেকে ইহুদিদের অভিবাসন বেড়েছে।

হামাসের হামলার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধপর্ব শুরু হয়েছে বলে ঘোষণা করেন। পাল্টা গাজা উপত্যকায় আক্রমণ শুরু করেন। ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধের পর ফের রক্তক্ষয়ী যুদ্ধ দেখছে ইজরায়েল। জঙ্গি সংগঠন  হামাস লাগাতার রকেট আক্রমণ শুরু করে। ইজরায়েলের সেনাবাহিনীর মতে, ৩০০ জনেরও বেশি ইজরায়েলি নিহত এবং ১০০০জন আহত হয়েছেন। গাজার কর্মকর্তারা জানিয়েছেন যে উপকূলীয় ছিটমহলে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩২ প্যালেস্তানীয় নিহত এবং প্রায় ১৭০০ জন আহত হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ