আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শনি সকালেই দুঃসংবাদ। এদিন ভোরে হয়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন দেশের মিডিয়া ব্যারন রামোজি রাও(Ramoji Rao)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিকে হয়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বিশ্বের বৃহত্তম সিনেমা সেট তথা ফিল্মসিটি তিনিই তৈরি করেছিলেন। নাম রামোজি রাও ফিল্ম সিটি(Ramoji Rao Film City), যা দেখতে নিত্যদিন হাজার হাজার পর্যটক ভিড় জমান। এর পাশাপাশি তিনি ছিলেন ‘উষাকিরণ মুভিজ’(Usha Kiran Movies) নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক। E-TV Network কার্যত তাঁরই হাতে গড়া। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় নমো লিখেছেন, ‘রামোজি রাও গারুর চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগত এবং চলচ্চিত্র তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মাণদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মিডিয়া টাইকুন। হয়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্বাস্থ্যে অবনতি হতে থাকে। শুক্রবার রাতে তাঁকে রামোজি ফিল্ম সিটিতে তার বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শনিবার ভোরে প্রয়াত হন রামোজি রাও। ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান ছিলেন তিনি। সংবাদজগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারেও ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে মোদি তাঁর শোকবার্তায় এটাও লিখেছেন যে, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরোন করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময় আমি তাঁদের পাশে রয়েছি। ওম শান্তি।’ রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথাও উল্লেখ করেছেন অনেকে। বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’ 

Published by:

Share Link:

More Releted News:

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

অপু-দুর্গার দৌড় থেকে চারুলতার নীরবতা, জন্মদিনে ফিরে দেখা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ