‘গালিগালাজ দিয়েছেন শুল্ক গোয়েন্দারা’, আদালতে কেঁদে ফেললেন রান্যা রাও

রান্যা কান্নায় ভেঙে পড়েন এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (DRI) কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানি এবং নির্যাতনের অভিযোগে আনেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাই থেকে সোনা পাচারের সময় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী এবং প্রাক্তন আইপিএস অফিসারের মেয়ে রান্যা রাও। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে শুনানি চলাকালীন, রান্যা কান্নায় ভেঙে পড়েন এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (DRI) কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানি এবং নির্যাতনের অভিযোগে আনেন। যদিও কর্মকর্তারা তাঁর আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। উল্টে জানিয়েছেন, অভিনেত্রী তদন্তে তাঁদের সহায়তা করছেন না। হাই প্রোফাইল চোরাচালান মামলায় গ্রেফতারের পর অভিনেত্রীকে শুক্রবার অর্থনৈতিক অপরাধের জন্যে বিশেষ আদালতে হাজির করা হয়েছিল।

আদালতের নির্দেশে অভিনেত্রীকে আগামী ২৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আবারও আজ তাঁকে আদালতে তোলা হয়েছে। এদিন শুনানির সময়, আদালত রান্যাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। যার মধ্যে একটি ছিল, বিচার বিভাগীয় হেফাজতে তিনি কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা! তখনই অভিনেত্রী আদালতে কাঁদতে শুরু করেন। এবং DRI কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তোলেন। রান্যা বলেন, ‘আমি যদি কর্মকর্তাদের কথায় সাড়া না দিই তাহলে তাঁরা আমাকে হুমকি দেয়। তাঁরা আমাকে জোর করে দোষ স্বীকার করানোর চেষ্টা করছেন। তবে তাঁরা আমাকে মারেননি। কিন্তু নানাভাবে গালিগালাজ করছেন। এর ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

তবে শুনানি চলাকালীন আদালতে ছয়জন DRI কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা রান্যার দাবি প্রত্যাখ্যান করেন। জানান, অভিনেত্রী মিথ্যা কথা বলছেন। তাঁরা কোনভাবেই হয়রানি করেননি অভিনেত্রীকে। উল্টে অভিনেত্রী তাঁদের তদন্তে কোনও সহায়তা করছেন না। যখনই তাঁকে কোনও প্রশ্ন করা হয়, অভিনেত্রী চুপ করে থাকেন। তাতে তাঁদের তদন্তে সমস্যা হচ্ছে। এমনকী তাঁকে প্রমাণ দেখানোর পরেও সে কোনও উত্তর দেয়নি। আদালতে প্রবেশের সঙ্গে সঙ্গেই অভিনেত্রী তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ নেন। এবং তাঁরাই শিখিয়ে দেন আদালতে কী বলতে হবে তাঁকে। বিচারক অভিনেত্রী আইনজীবীদের এখন জিজ্ঞাসাবাদ করছেন। উল্লেখ্য, গত ৪ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণী অভিনেত্রী রান্যাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ১৪.৮ কেজি সোনা দুবাইয়ে পাচারের চেষ্টা করছিলেন। যার মুল্য আনুমানিক ১২ কোটি টাকা।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে