‘বিয়ের এক মাসের মধ্যেই আলাদা হয়ে গিয়েছি’, আদালতে বিস্ফোরক দাবি রান্যার স্বামীর

তাঁর মক্কেল গত বছরের নভেম্বর মাসে রান্যা রাওকে বিয়ে করেছিলেন কিন্তু কিছু সমস্যার কারণে ডিসেম্বর থেকে তারা অনানুষ্ঠানিকভাবে আলাদা থাকতে শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৪ মার্চ ১৪ কেজি সোনা-সহ গ্রেফতার হন দক্ষিণী অভিনেত্রী রান্যা রাও। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১২ কোটি টাকার সোনার বার। অভিযোগ অভিনেত্রী দুবাই থেকে ভারতে সোনা পাচারে জড়িত। তবে তিনি গ্রেফতারের পর সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। উল্টে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে হেফাজতে থাকাকালীন মানসিক হয়রানির অভিযোগ করেছেন রান্যা রাও। ইতিমধ্যেই সোনা পাচার কাণ্ডে রান্যা রাওয়ের সঙ্গে আরেকজন বিলাসবহুল হোটেলের মালিকের নাম জড়িয়েছে। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রান্যার জামিনের আবেদনও খারিজ করেছে আদালত। এমন আবহে রান্যার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। কারণ অভিনেত্রী রান্যা রাওয়ের স্বামী যতীন হেক্কেরি দাবি করেছেন, বিয়ের এক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছিল। দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীর কু-কর্মের শাস্তি  যাতে তাঁকে না দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জি জানিয়েছেন যতীন। তাঁর আবেদনের প্রেক্ষিতেই কর্নাটক হাইকোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে।

রান্যার স্বামী যতীন হুক্কেরিকে লাইমলাইটে এনেছিলেন সোনা পাচারে ধৃত অভিনেত্রীর বাবা তথা আইপিএস রামচন্দ্র রাও। তিনিও দাবি করেছিলেন যে, তাঁর মেয়ে তার বিয়ের পর পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই স‍ৎ মেয়ের সম্পর্কে কিছু জানেন না। বর্তমানে রান্যা বিচারবিভাগীয় হেফাজতে আছেন। নিম্ন আদালত তার আবেদন খারিজ করার পর শনিবার তিনি দায়রা আদালতে নতুন করে জামিনের আবেদন করেন। আদালতে হুক্কেরির আইনজীবী জানিয়েছেন, ‘তাঁর মক্কেল গত বছরের নভেম্বর মাসে রান্যা রাওকে বিয়ে করেছিলেন। কিন্তু কিছু সমস্যার কারণে ডিসেম্বর থেকে তারা অনানুষ্ঠানিকভাবে আলাদা থাকতে শুরু করেন। তাই হাইকোর্ট ২৪ মার্চ পরবর্তী শুনানি পর্যন্ত হুক্কেরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।’

এদিকে সোমবার (১৭ মার্চ) সিসিএইচ ৬৪তম আদালতে রান্যা রাওয়ের জামিন আবেদনের শুনানি হয়েছিল। বিচারক শুল্ক রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবীকে ১৯ মার্চের মধ্যে জামিন আপত্তি নিয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন। 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি