কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জল্পনাই সত্যি হল। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু। আজ শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। রাতেই রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিবৃতিতে রভনীত সিংহ বিট্টুর পদত্যাগপত্র গ্রহণের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম মুখ হচ্ছেন বিট্টু। ভোটেও পদ্ম শিবিরের হয়ে লড়বেন।

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের নাতি রভনীত সিংহ বিট্টুর রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। ২০০৯ সালে আনন্দপুর সাহিব এবং ২০১৪ ও ২০১৯ সালে লুধিয়ানা থেকে কংগ্রেসের টিকিটে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালের ১১ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত অধীররঞ্জন চৌধুরীর অবর্তমানে লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান। বিজেপির হয়ে লুধিয়ানায় দাঁড়িয়ে অবশ্য হেরে যান।

লোকসভা ভোটের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গাও করে নিয়েছিলেন। রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের ২৭ অগস্ট রাজস্থান থেকে রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হন। গত ২১ জুন রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছিল। চলতি মাসে বেশ কয়েকটি রাজ্যের রাজ্যসভা নির্বাচন ছিল। কিন্তু বিজেপি তাঁকে প্রার্থী করেনি। ফলে জল্পনা চলছিল, মোদির মন্ত্রিসভা থেকে ছুটি হয়ে যাচ্ছে বিট্টুর। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি বিয়ন্ত সিংহের নাতি। তবে বিজেপির একাধিক সূত্র জানিয়েছে, পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুদায়িত্ব পেতে চলেছেন বিট্টু।

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে