‘বাস্তব থেকে দূরে’, পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে ‘পাঠ’ শেখাল সুপ্রিম কোর্ট

আপনারা বাস্তবতা থেকে সম্পূর্ণরূপে দূরে সরে গিয়েছেন। হাসপাতালে কোনও কুকুরকে মহিমান্বিত করার চেষ্টা করবেন না।'

Share:

নিজস্ব প্রতিনিধি: পথকুকুর মামলায় এবার কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে চরম ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। দিন কয়েক ধরেই পথকুকুর মামলা সম্পর্কিত আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্ট। গত জুনে পথকুকুরকে নিয়ে সুপ্রিমকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের চরম বিরোধিত করে একাধিক আবেদন দায়ের করেছে পশুপ্রেমীরা। সেগুলির শুনানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রায়ে শীর্ষ আদালত বলে, পথ কুকুরকে রাস্তা থেকে সরাতে হবে। এবং তাদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রেখে আসতে হবে। তাদের টিকা দিয়ে আবারও এলাকায় ছেড়ে আসতে হবে। আর পুরো কাজটা করতে হবে এলাকার পুরসভার। কেউ তাদের বাধা দিলে কঠিক ব্যবস্থা নিতে হবে। কুকুরের কামড়ানোর আতঙ্ক কাটাতে এই রায় দিয়েছে আদালত। এরপরেই সুপ্রিমকোর্টের রায়ের সমালোচনার ধুম ওঠে দেশজুড়ে।

কয়েকটি আবেদন জমা পড়ে।যার মধ্যে আছে অভিনেত্রী শর্মিলা ঠাকুরেরও একটি আবেদন। তাঁকে বাস্তব থেকে দূরে থাকতে বলেছে সুপ্রিমকোর্ট। পথ কুকুরকে নিয়ে শর্মিলা ঠাকুরের যুক্তিগুলিকে প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টে বহুবছর ধরে এইমস ক্যাম্পাসে বসবাসকারী কুকুরগুলিকেও সরাতে বলেছে। তাতেই প্রতিবাদ জানিয়েছে শর্মিলা ঠাকুর। এদিন এই মামলায় অভিনেত্রীর আইনজীবীর সওয়ালে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘আপনারা বাস্তবতা থেকে সম্পূর্ণরূপে দূরে সরে গিয়েছেন। হাসপাতালে কোনও কুকুরকে মহিমান্বিত করার চেষ্টা করবেন না।’ শর্মিলা ঠাকুরের আইনজীবী ব্যাখ্যা করেছেন, ‘হাসপাতালের বাইরে আক্রমণাত্মক কুকুর রাখা উচিত নয়। কিন্তু স্বাভাবিক কুকুর থাকতে পারে। আক্রমণাত্মক এবং স্বাভাবিক কুকুরের মধ্যে পার্থক্য রয়েছে। এইমস-এ ‘গোল্ডি’ নামে একটি কুকুর আছে। সে বহু বছর ধরে সেখানে আছে।’

এরপর সুপ্রিম কোর্ট, এইমস-এর উদাহরণ টেনে বলে, ‘তাকে কি হাসপাতালের অপারেশন থিয়েটারেও নিয়ে যাওয়া হয়? রাস্তায় থাকা যেকোনও কুকুরই আক্রমণাত্মক। আর হাসপাতালে এই কুকুর থাকা মানে বিপজ্জনক। আপনারা বাস্তবতা থেকে সম্পূর্ণরূপে দূরে সরে গিয়েছেন।’ এরপর শর্মিলা ঠাকুরের আইনজীবী জর্জিয়া এবং আর্মেনিয়ার মতো দেশে মানুষ কামড়ানো কুকুর সনাক্ত করার জন্য রঙ-কোডিং কলার ব্যবহার করার পরামর্শ দেন। সুপ্রিম কোর্ট তাঁর এই যুক্তিটিও ভেঙে দিয়ে বলেছে, ‘ওই দেশগুলির জনসংখ্যা কত জানেন?’ এদিকে সুপ্রিম কোর্ট এর আগে পশুপ্রেমীদের পক্ষের আইনজীবীর যুক্তিগুলিকেও প্রত্যাখ্যান করেছে। পথকুকুরকে নিয়ে মামলায় শর্মিলা ঠাকুর তাঁর আবেদনে বলেছিলেন যে, কুকুরের সমস্যা মোকাবেলায় বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সাহায্য প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, পাবলিক স্পেস থেকে কুকুর অপসারণে সরকারের ২৬,৮০০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর