করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দেশে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এমনকি নতুন করে মারণঘাতী করোনাভাইরাসের থাবায় চার জনের প্রাণও গিয়েছে। প্রশ্ন উঠেছে, কোভিডের এই নয়া ঢেউয়ের নেপথ্যে রয়েছে ঠিক কোন ভ্যারিয়েন্ট? আর তার একটা প্রথমিক উত্তর ইতিমধ্যেই মিলেছে। অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ এর নতুন ওমিক্রন সাব  ভ্যারিয়েন্ট  RF.5  শনাক্ত হওয়ায় স্বাস্থ্য দফতর নজরদারি আরও জোরদার করেছে। কাডাপ্পা জেলার চারটি কোভিড ১৯ পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই ভ্যারিয়েন্ট আগের ওমিক্রন স্ট্রেনগুলির তুলনায় বেশি বিপজ্জনক এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।

স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য,  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)  নিয়মিতভাবে RF.5 ভ্যারিয়েন্টের উপর নজর রাখছে। বর্তমানে এমন কোনও তথ্য নেই যা প্রমাণ করে যে এই ভ্যারিয়েন্ট আগের ওমিক্রন ভ্যারিয়েন্টগুলির তুলনায় বেশি সংক্রামক বা বেশি গুরুতর অসুস্থতার কারণ। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভাইরাসের স্বাভাবিক জিনগত পরিবর্তন বা জেনেটিক মিউটেশনের ফলেই RF.5-এর উদ্ভব। RF.5 ভ্যারিয়েন্টের উপসর্গ অন্য ওমিক্রন সাবভ্যারিয়েন্টগুলির মতোই। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে গলাব্যথা, কাশি, জ্বর, মাথাব্যথা এবং গা-হাত-পায়ে ব্যথা হতে পারে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার বদলে সতর্ক থাকাই জরুরি। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বয়স্ক, গর্ভবতী মহিলা এবং যাঁদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাঁদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সরকার নজরদারি বাড়িয়েছে। কোভিড পরীক্ষার সংখ্যা বৃদ্ধি, জিনোম সিকোয়েন্সিং জোরদার করা এবং হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি