বিহার সফরের আগে সঙ্ঘ প্রধানকে খুনের হুমকি

১০ ফেব্রুয়ারি বিহার আসবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিহার সফরের মুখে সঙ্ঘ প্রধান মোহন ভাগবৎ পেলেন খুনের হুমকি। হুমকি দিয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী – আইএসআই, মাওবাদী এবং বিহারের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। আগামী ১০ ফেব্রুয়ার সরসঙ্ঘ প্রধানের বিহার যাওয়ার কথা । সেখানে তিনি একটি ধর্মীয় জনসভায় ভাষণ দেবেন। যাওয়ার কথা বৌদ্ধ বিহারেও। তার আগে এই হুমকির প্রেক্ষিতে মোহন ভাগবতের নিরাপত্তা নিশ্ছিদ্র করার চিন্তা-ভাবনা শুরু করেছে রাজ্য় সরকার। 

মোহন ভাগবতকে হুমকি দেওয়ার খবর দিয়েছেন এসএসপি আনন্দ কুমার। বিহার সফরে সঙ্ঘ প্রধানের যে সব জায়গায় যাওয়ার কথা, সেই সব এলাকা ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের পদস্থকর্তারা। প্রয়োজনে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলে বিহার পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। 

মোহন ভাগবতকে খুনের হুমকি দেওয়ার খবর দিতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক ধনঞ্জয় কুমার জানিয়েছেন, রাজ্য প্রশাসন এবং বিহার মহাসভার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে।  সঙ্ঘ প্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিহার সফরে সঙ্ঘ প্রধানের যে সব জায়গায় যাওয়ার কথা, সেই সব জায়গায় পুলিশকে যেতে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ব্য়াপারে পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। পরে জেলা প্রশাসনের পদস্থকর্তারাও ওই সব এলাকা ঘুরে দেখবেন। অন্যদিকে এসএসপি বলেন, মোহন ভাগবতের সফরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।

আরও পড়ুন হিংসা কারও ভাল করতে পারে না: মোহন ভাগবত

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’