‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ২০ দিন পর জ্ঞান ফিরল শিশুর, আল্লু অর্জুনকে ধন্যবাদ বাবার

অবশেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে শিশুটির বাবা জানালেন, টানা ২০ দিন পরে তাঁর ছেলের জ্ঞান ফিরেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় ২০ দিন পর জ্ঞান ফিরল আহত শিশুর। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে অত্যাধিক ভিড়ে ৮ বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামক এক ৩৫ বছর বয়সী মহিলা। এরপর আহত ছেলেটিকে কোনভাবে ভিড় থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। এতদিন ধরে ছেলেটি রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। শিশুটিকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। এতদিন সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ছিল সে। অবশেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে শিশুটির বাবা জানালেন, টানা ২০ দিন পরে তাঁর ছেলের জ্ঞান ফিরেছে। সঙ্গে সুপারস্টার আল্লু অর্জুন এবং তেলঙ্গানা সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

শিশুটি ২০ দিন পর সাড়া দিল। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা 2’ -এর প্রিমিয়ারে আল্লু অর্জুনের উপস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যার ফলেই ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী। দুর্ঘটনার পরে প্রথমে ৮ বছর বয়সী ছেলেটিকে দুর্গাবাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে KIMS হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছেলেটি।  তবে জ্ঞান ফেরার পরে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছেন কিনা জানা যায়নি। পদপিষ্টের ঘটনায় কিছুক্ষনের জন্যে মস্তিষ্কে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ছেলেটির। শ্বাস-প্রশ্বাসের সহায়তার জন্যে তাঁর নাকে নল প্রবেশ করাতে হয়েছিল।

এদিকে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে জেল কর্তৃপক্ষের জামিনের আদেশ পেতে বিলম্ব হওয়ায় তাকে এক রাত কারাগারে কাটাতে হয়েছিল। গ্রেফতারের পর আল্লুকে নিম্ন আদালতে পেশ করা হয় এবং বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন আল্লু। এরপর ৫০ হাজার টাকা বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। এবং পুলিশের জেরায় জানিয়েছেন, তিনি মহিলার মৃত্যুর খবর ঘটনার পরদিন জানতে পেরেছিলেন। ইতিমধ্যে, ‘পুষ্পা ২’ প্রযোজক নিহতের পরিবারকে ৫০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের