Breaking: স্বস্তি তৃণমূলে! ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সায়নী

আগরতলা আদালতে জামিন পেলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগরতলা আদালতে জামিন পেলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরা পুলিশের ‘সাজানো’ ‘খুনের চেষ্টার’ মামলার ভিত্তিতে গত রবিবার টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন সায়নী। সেই মামলায় আজ আগরতলা আদালতে সায়নীকে বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ পেশ করা হয়। সেখানেই সায়নীকে দু’দিনের পুলিশি হেফাজত চেয়েছিল ত্রিপুরা পুলিশ কিন্তু সেই আর্জি খারিজ করে যুবনেত্রীকে ৩০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিচারপতি। এই ঘটনায় কিছুটা স্বস্তিতে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। তিনি জানিয়েছেন, ‘ভিত্তিহীন অভিযোগ ছিল সেটা প্রমাণ হয়েছে, মানুষ জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’

গত শনিবার ত্রিপুরাতে রাস্তা দিয়ে আসার সময় বিজেপি কর্মীদের সভাতে ‘খেলা হবে’ শ্লোগান দেন সায়নী। যার ভিত্তিতে তাঁকে তাড়া করে বিজেপি কর্মীরা। তারপরেই রবিবার কাকভোরে সায়নীকে গ্রেফতার করতে হোটেলে যায় আগরতলা থানার মহিলা পুলিশেরা। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের আপত্তির জন্য গ্রেফতার না করে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই আচমকা থানার ভিতরে হেলমেট পরে হামলা চালায় বিজেপি আশ্রিত গুণ্ডারা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। তারপরেই সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ত্রিপুরার রাজনীতি উত্তপ্ত হতে শুরু করে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় দেখা করেন সায়নীর সঙ্গে।

বিকেলে আগরতলা আদালতে সায়নীকে পেশ করা হলে পুলিশের তরফে বিচারপতির কাছে আর্জি জানানো হয়, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে তাই দু’দিনের পুলিশি হেফাজত দেওয়া হোক। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে সায়নীকে ব্যক্তিগত ৩০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে আগরতলা আদালত।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী